দুই দিনে বক্স অফিসের আয়ে আশা দেখছে ‘ব্রহ্মাস্ত্র’

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৬ পিএম

প্রায় ৪০০ কোটি খরচ করে তৈরি হয়েছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এবং রণবীর-আলিয়া অভিনীত ছবি ‘ব্রহ্মাস্ত্র’। ছবির বাজেট বক্স অফিস থেকে উঠবে কি না তা সময় বলবে। 

মুক্তির পর ছবিটি মিশ্র রিভিউ পেয়েছে। ছবির বক্স অফিসের আয়ও খারাপ নয়। প্রথম দিনে সিনেমাটি বিশ্বব্যাপী ৭৫ কোটি টাকা আয় করেছে বরে জানা গেছে।

প্রথম দিনে ‘ব্রহ্মাস্ত্র’ শুধু ভারতে ৩৬ কোটি টাকা আয়ের পর দ্বিতীয় দিনে ভালো লাফের সাক্ষী হয়েছে বক্স অফিস। শতাংশের হিসাবে বড় না হলেও, আশা জাগানিয়া। 

উত্তর ভারত ও গুজরাট অঞ্চলে শনিবার সিনেমার টিকিটের ঊর্ধ্বমুখী চাহিদা দেখা গেছে। এটি একটি সিনেমার জন্য ভাল লক্ষণ। ছবিটি হিন্দি বেল্ট জুড়েও প্রথম দিন ভাল ফল করেছে। 

ছবির হিন্দি সংস্করণ শুক্রবার প্রায় ৩১ কোটি রুপি সংগ্রহ করেছে এবং শনিবারের সংখ্যা ৩৭ কোটি টাকা হতে পারে বলে আভাস দিয়েছে বলিউড বক্স অফিস। ‘ব্রহ্মাস্ত্র’ দক্ষিণেও খুব ভালো প্রশংসা পেয়েছে এবং তেলেগুতেও ভালো ব্যবসা করছে। বাণিজ্য বিশ্লেষক শ্রীধর পিল্লাই বলেছেন, ব্রহ্মাস্ত্র হিন্দি ছবি হলেও, দক্ষিণে ভাল ব্যবসা করছে।

সিনেমায় নাগার্জুনের আছে তাই দক্ষিণের দর্শকরা নিচ্ছেন এমন ধরনা ভুল বলে তিনি বলেন, আসলে দক্ষিণে সিনেমাটির প্রচার সবার নজর কেড়েছে, সেটিই ফল দিচ্ছে। 

image


বিশেষ করে তেলেগু ভাষায়। অনেকে ভাবতে পারেন এই ব্যবসা নাগার্জুনের কারণে হচ্ছে, তবে তা নয়, আসলে দক্ষিণে ছবিটির ব্যাপক প্রচারের কারণেই এটা হচ্ছে। 

ছবির প্রচারে রণবীর কাপুর হায়দরাবাদ, চেন্নাই, বিজয়ওয়াড়াসহ দক্ষিণ ভারতের বিভিন্ন শহরে ভ্রমণ করেছেন, যেগুলি ছবিটির পক্ষে কাজ করেছে।

ভারতে সাপ্তাহিক ছুটির দিন রোববারও ভালো দর্শক টানবে ‘ব্রহ্মাস্ত্র’। কারণ উইকেন্ডের টিকিট কেটে রেখেছেন অনেকেই। তবে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটির আসল পরীক্ষা শুরু হবে সোমবার।


একাত্তর/এসি


বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর