একই সময়ে তিনটি আন্তর্জাতিক উৎসবে আমন্ত্রিত কামারের 'অন্যদিন'

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৫ পিএম

২০১২ সালে ‘শুনতে কি পাও’ সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন নির্মাতা কামার আহমাদ সাইমন। তার নির্মিত সেই সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে জিতেছিল বেশ কিছু সম্মানজনক পুরস্কার। সেই থেকে কামারকে নিয়ে দেশের দর্শক-সমালোচকদের প্রত্যাশা অনেক।

এবার সুইজারল্যান্ডের জুরিখ চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়েছে কামার আহমাদ সাইমনের নতুন ‘অন্যদিন…’। উৎসবের গোল্ডেন আই পুরস্কারের জন্য প্রতিযোগিতা করবে ১৪টি চলচ্চিত্র, যার অন্যতম বাংলাদেশের এই সিনেমা। এ উৎসবে উপস্থিত থাকতে সিনেমার নির্মাতা ও প্রযোজককে আমন্ত্রণ জানিয়েছে জুরিখ কর্তৃপক্ষ।

এদিকে, বিশ্বের নামজাদা আরও দুটি উৎসব-‘উত্তর আমেরিকার চলচ্চিত্র উৎসব ক্যামডেন’ ও ‘ভ্যানকুভার’-এ আমন্ত্রিত হয়েছে সিনেমাটি। একই মাসে পরপর তিনটি উৎসবে আমন্ত্রণ কামারকে ফেলেছে এক মধুর যন্ত্রণায়। ভ্যানকুভার ও জুরিখ উৎসবের তারিখ কাছাকাছি হওয়ায় ভ্যানকুভারের খুব কাছে গিয়েও উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণে সাড়া দিতে পারছেন না তিনি। তবে ক্যামডেন ও জুরিখে হাজির থাকবেন বলে জানিয়েছেন তিনি।

গত নভেম্বরে ওয়ার্ল্ড টপ-টেন ফেস্টিভাল ইডফার মূল আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমন্ত্রণ পেয়েছিলো কামার আহমাদ সাইমনের নতুন ছবি ‘অন্যদিন...’। বিশ্ব-অভিষেক হয়েছিলো দুনিয়ার সুন্দরতম থিয়েটার আমস্টারডামের পাথে তুসান্সকিতে। ইডফা’র ওয়েবসাইটে ‘অন্যদিন...’কে লেখা হয়েছিলো ‘ক্যালাইডোস্কোপিক ও ফিলসফিক্যাল’।

এর আগে মার্চে নিউ ইয়র্কের মিউজিয়াম অব মুভিং ইমেজ বা মমি’র ফার্স্ট লুক ফেস্টিভালে মাত্র ১৮টা নির্বাচিত ফিচারের মধ্যে প্রথম বাংলা ছবি ছিলো ‘অন্যদিন...’। উৎসব শুরু হয়েছিলো কানে ক্যামেরা দ্য’র বিজয়ী ক্রোয়েশিয়ান ‘মুরিনা’ দিয়ে আর শেষ লোকার্নোতে গ্র্যান্ড প্রি বিজয়ী পোলিশ ছবি ‘ব্যালকনি’।  মমি’র ওয়েবসাইটে ‘অন্যদিন...’-এর সেগমেন্টকে বর্ণনা করা হয়েছিলো ‘আর্টিস্টিক মাস্টারপিস’ হিসেবে।

২০১৪ সালে সানড্যান্স থেকে গ্রান্ট অ্যাওয়ার্ড জয় করা ‘অন্যদিন...’ ছবির গল্প নিয়ে এখনই মুখ খুলতে নারাজ কামার। শুধু বললেন, “হাইব্রিড ফিকশন ব্লেন্ডেড উইথ রিয়েলিটি’ বা ‘সত্য গল্প’ নিয়ে তৈরি হয়েছে ‘অন্যদিন…’।”

নির্মাতা জানিয়েছেন, শিগগিরই বাংলাদেশে সিনেমাটি মুক্তির বিষয়ে ভাবছেন তিনি।


একাত্তর/এসএ

ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
দক্ষিণী সিনেমার পর্দায় তিনি ‘দেবসেনা’ হয়ে তলোয়ার চালিয়েছেন, জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। কিন্তু বাস্তবের ‘বাহুবলী’ কে? এই প্রশ্ন যেন গত কয়েক বছর ধরে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় রহস্যের একটি। কথা হচ্ছে...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর