জ্যাকুলিন ফার্নান্দেজকে জিজ্ঞাসাবাদ করলো দিল্লি পুলিশ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৬ এএম

দুই'শ কোটি রুপির অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে আট ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তদন্ত সংস্থার মন্দির মার্গ কার্যালয়ে আসেন জ্যাকুলিন। জিজ্ঞাসাবাদ শেষে রাত ৮টার দিকে কার্যালয় থেকে বের হয়ে যান তিনি। এনডিটিভি'র খবর।

এ মামলায় প্রধান আসামি সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধেও তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

পুলিশের বিশেষ কমিশনার (অপরাধ) রবীন্দ্র যাদব বলেন, বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে অভিনেত্রীর ভূমিকা এবং সুকেশের কাছ থেকে যে উপহারগুলো নিয়েছেন, সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এদিকে, জ্যাকুলিন ফার্নান্দেজকে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন অভিনেত্রী নোরা ফাতেহি ও পিঙ্কি ইরানি। তাদেরকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

২০০ কোটি রুপি আত্মসাৎ ও পাচারের মামলার তদন্ত করছে ইডি। গত মাসে এর চার্জশিটে জ্যাকুলিন ফার্নান্দেজকে অভিযুক্ত করা হয়েছে।

সুকেশ চন্দ্রশেখর বর্তমানে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে ফোর্টিস হেলথ কেয়ারের সাবেক পৃষ্ঠপোষক শিবিন্দর মোহন সিংয়ের স্ত্রী অদিতি সিংয়ের মতো নামিদামি ব্যক্তিসহ বিভিন্ন লোকের সঙ্গে প্রতারণা করার অভিযোগ রয়েছে৷

তদন্ত সংস্থার দাবি, জ্যাকুলিন ফার্নান্দেজ ফৌজদারি মামলায় সুকেশের সম্পৃক্ততার বিষয় এবং সে বিবাহিত বলেও জানতেন। কিন্তু এরপরেও বিষয়গুলো উপেক্ষা করে তার সঙ্গে আর্থিক লেনদেনে জড়িয়েছিলেন নায়িকা।

অভিযোগপত্রে বলা হয়, সুকেশের কাছ থেকে উপহার হিসেবে পাঁচটি ঘড়ি, ২০ পিস গয়না, ৬৫ জোড়া জুতা, ৪৭টি পোশাক, ৩২টি ব্যাগ, ৪টি হার্মিস ব্যাগ, ৯টি পেইন্টিং এবং ক্রোকারিজ সামগ্রী গ্রহণের কথা স্বীকার করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ।


একাত্তর/এআর

অনেকদিন ধরেই আদালতের বারান্দায় দৌড়ঝাঁপ করছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগে অভিযুক্ত কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্ক থাকার জেরে অভিনেত্রীর মামলা...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর