হাসপাতালে ভর্তি টাইটানিকের নায়িকা কেট উইন্সলেট

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩৩ পিএম

শুটিংয়ে পা পিছলে পড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ‘টাইটানিক’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী কেট উইন্সলেট। 

ক্রোয়েশিয়াতে শুটিং চলাকালে পড়ে গিয়ে পায়ে আঘাত পান তিনি। এরপর দ্রুত তাকে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়। 

অস্কারজয়ী হলিউড অভিনেত্রীর একজন প্রতিনিধি জানিয়েছেন, তার অবস্থা এখন অনেকটাই ভালো এবং শীঘ্রই তিনি আবারো সেটে ফিরবেন।

এক বিবৃতিতে বলা হয়, কেটের পা পিছলে গিয়েছিল এবং প্রডাকশনের প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ভালো আছেন এবং পরিকল্পনা অনুযায়ী এ সপ্তাহেই ফিল্মিংয়ে ফিরবেন।

শুটিং টিমের একটি সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম হলিউড রিপোর্টার ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, কেট ‘লি’ সিনেমার শুটিং করছিলেন। এসময় পা পিছলে পড়ে যান। তবে এখন তিনি ভালো আছেন। চলতি সপ্তাহের যে শিডিউল ছিল, সে অনুযায়ী শুটিংয়ে অংশ নেবেন কেট।

ক্রোয়েশিয়ার একটি গ্রামে ‘লি’ সিনেমার শুটিং চলছে। ফটোগ্রাফার লি মিলারের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে এটি। ঐতিহাসিক এই সিনেমার নাম ভূমিকায় দেখা যাবে ৪৬ বছর বয়সী কেট উইন্সলেটকে। এটি পরিচালনা করছেন এলেন কুরাস।


একাত্তর/এআর

শুটিং সেটে অসুস্থ হয়ে শনিবার (১০ ফেব্রুয়ারি) হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। এখন তার অবস্থা স্থিতিশীল হলেও হাসপাতাল থেকে ছাড়া পাননি তিনি।
অস্কারজয়ী চলচ্চিত্র টাইটানিকের বিখ্যাত গান 'মাই হার্ট উইল গো অন'-এর গায়িকা সেলিন ডিওন জানিয়েছেন, বিরল ও দুরারোগ্য এক স্নায়ুবিক রোগে ভুগছেন তিনি। স্টিফ পারসন সিনড্রোম নামের এই রোগে আক্রান্ত ব্যক্তির...
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে শেখ হাসিনা বার্ন ইউনিটের ১৩ তলার কেবিনে অবস্থান...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর