দুরারোগ্য রোগে আক্রান্ত টাইটানিকখ্যাত গায়িকা সেলিন ডিওন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১১:৩৭ এএম

অস্কারজয়ী চলচ্চিত্র টাইটানিকের বিখ্যাত গান 'মাই হার্ট উইল গো অন'-এর গায়িকা সেলিন ডিওন জানিয়েছেন, বিরল ও দুরারোগ্য এক স্নায়ুবিক রোগে ভুগছেন তিনি। স্টিফ পারসন সিনড্রোম নামের এই রোগে আক্রান্ত ব্যক্তির শরীরে নিয়ন্ত্রণহীনভাবে খিঁচুনি দেখা দেয়। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে এক ভিডিওবার্তায় সেলিন জানান, এই রোগের ফলে তার হাঁটাচলা ও গান গাওয়া বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে আগামী বছর যুক্তরাজ্য ও ইউরোপে যেসব কনসার্ট হওয়ার কথা ছিল সেগুলো সম্ভবত আর হচ্ছে না। 

ভিডিওবার্তায় ৫৪ বছর বয়সী এই ফরাসি-কানাডীয় শিল্পী বলেন, 'দীর্ঘদিন ধরে আমি আমার স্বাস্থ্য নিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছি। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে আমি কীসের ভেতর দিয়ে যাচ্ছি তা নিয়ে কথা বলা খুবই কঠিন'। 

প্রতি ১০ লাখে একজন মানুষ স্টিফ পারসন সিনড্রোমে আক্রান্ত হন জানিয়ে তিনি বলেন, বিরল এই রোগ সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করছেন তারা। 

এর আগে ২০১৪ সালে সেলিনের স্বামী রেনে অ্যাঞ্জেলিল ক্যান্সারে আক্রান্ত হওয়ায় ক্যারিয়ার থেকে 'অনির্দিষ্টকালের' বিরতি নেন তিনি। এক বছর পর স্টেজে ফিরলেও ২০১৬ সালে স্বামী ও ভাইয়ের মৃত্যুর পর আবারও নিজেকে গুটিয়ে নেন তিনি। 

২০১৯ সালে শিল্পী সিয়া, স্যাম স্মিথ ও ডেভিড গেটার সাথে 'কারেজ' নামের একটি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেন সেলিন ডিওন। 


একাত্তর/এসজে

এক বিরল রোগের সঙ্গে দীর্ঘদিনের শারীরিক লড়াই আর পর্দার আড়ালে থাকা দিনগুলোর অবসান ঘটিয়ে, অবশেষে এক রাজকীয় প্রত্যাবর্তন করছেন পশ্চিমা সুরের সম্রাজ্ঞী সেলিন ডিওন। বিরল স্নায়বিক রোগ ‘স্টিফ পারসন...
শুটিংয়ে পা পিছলে পড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ‘টাইটানিক’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী কেট উইন্সলেট। ক্রোয়েশিয়াতে শুটিং চলাকালে পড়ে গিয়ে পায়ে আঘাত পান তিনি। এরপর দ্রুত তাকে নিকটস্থ একটি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর