সাধ অনুষ্ঠানে হলুদ দ্যুতি ছড়ালেন আলিয়া

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১১:১৭ পিএম

গত এপ্রিলে রণবীর কাপুরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী আলিয়া ভাট। বিয়ের দেড় মাসের মাথায় প্রেগন্যান্সির খবর প্রকাশ্যে আনেন এই জুটি। তারপর থেকেই জুনিয়র রণবীরের অপেক্ষায় দিন গুনছে নেটপাড়া। 

বুধবার (৫ অক্টোবর) নবরাত্রির শেষদিন হবু মায়ের জন্য 'সাধ'-এর অনুষ্ঠানের আয়োজন করলেন নীতু কাপুর ও সোনি রাজদান।

আপাতত গর্ভাবস্থায় তৃতীয় পর্যায়ে রয়েছেন আলিয়া। খুব শীঘ্রই কাপুর খানদানে আসবে নতুন অতিথি। খুদের আগমনের জন্য ইতোমধ্যেই সাজসাজ রব রালিয়ার বাড়িতে।

image

সাধের অনুষ্ঠানে ঘেরওয়ালা হলুদ সালোয়ার কামিজে দ্যুতি ছড়ালেন আলিয়া, সঙ্গে জরি পাড় হলুদ পাজামা ও ম্যাচিং ওড়না। হবু মায়ের মাতৃত্বকালীন জেল্লা যেন ফেটে পড়ছে। ছোটবেলার বান্ধবী ও দিদি শাহিন ভাটের সঙ্গে হাসিমুখে পোজ দিলেন আলিয়া। 

বেবি শাওয়ারের অনুষ্ঠানে আলিয়ার লুক এখন ভাইরাল নেটপাড়ায়। আলিয়াকে এখন ঘিরে রেখেছেন আত্মীয়-পরিজনরা। ননদ ঋদ্ধিমা কাপুর সাহানিও ভাইবউয়ের সঙ্গে মিষ্টি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। বাদ যাননি রণবীরও। দিদির সঙ্গে দেখা মিলল হবু বাবারও। আনন্দের ঝলক তার চোখেমুখে।

শুরুতে শোনা যাচ্ছিলো, আলিয়ার সাধের অনুষ্ঠানে নাকি পুরুষদের ‘নো এন্ট্রি’, কিন্তু মোটেই তেমনটা ঘটছে না। আলিয়ার খুশিতে শামিল হয়েছেন করণ জোহর, অয়ন মুখোপাধ্যায়রা। পাশাপাশি রণবীর-আলিয়ার অ্যাপার্টমেন্ট ‘বাস্তু'তে হাজির হয়েছেন কারিশমা কাপুর, মহেশ ভাট, অগস্ত্য নন্দা, শ্বেতা নন্দা বচ্চনরা।

image


বউমাকে আর্শীবাদ করতে এদিন ‘বাস্তু’তে হাজির হন নীতু কাপুর। সারাক্ষণ মেয়েকে আগলে রাখছেন সোনি রাজদান। সবমিলিয়ে উৎসবের মেজাজ এখন কাপুর আর ভাট পরিবারে।

আরও পড়ুন: বিশ্বকাপ ফুটবলে ভারতের প্রতিনিধি নোরা ফাতেহি

জুন মাসে মা হতে চলার সুখবর শেয়ার করে আলিয়া লিখেছিলেন, ‘Our baby…..coming soon’। সঙ্গে শাবকসহ সিংহ এবং সিংহীর একটি ছবিও দিয়েছিলেন অভিনেত্রী। আপতত জারি রয়েছে অপেক্ষা। সব ঠিক থাকলে 'রালিয়া'র সন্তান ভূমিষ্ঠ হবে চলতি বছরেই। 


একাত্তর/এসজে

বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর