হ্যারি পটার সিরিজের অভিনেতা রবি কোল্ট্রান মারা গেছেন

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১১:১৪ এএম

হ্যারি পটার সিনেমায় হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করা অভিনেতা রবি কোল্ট্রান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

শুক্রবার (১৪ অক্টোবর) অভিনেতার এজেন্ট বেলিন্ডা রাইট জানান, মৃত্যুর আগে স্কটল্যান্ডের ফলকির্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এক বিবৃতিতে কোল্ট্রানকে ‘অনন্য প্রতিভা’ হিসেবে বর্ণনা করেছেন রাইট।

তিনি বলেন, ‘হ্যাগ্রিড রূপে কোল্ট্রানকে সম্ভবত কয়েক দশক ধরে সবচেয়ে বেশি মনে রাখা হবে। এটি এমন একটি চরিত্র যা শিশু এবং প্রাপ্তবয়স্ক সবাইকেই সমানভাবে আনন্দ দিয়েছিল। এ কারণে গত ২০ বছরেরও বেশি সময় ধরে প্রতি সপ্তাহে তার কাছে ভক্তদের অসংখ্য চিঠি আসতো।

নাটকে তার অভিনয়ের জন্য ২০০৬ সালের নববর্ষের সম্মানীদের তালিকায় কোলট্রেনকে ওবিই করা হয়েছিল এবং ২০১১ সালে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তাকে বাফটা স্কটল্যান্ড পুরস্কারে ভূষিত করা হয়।

বিখ্যাত এই অভিনেতার কর্মজীবন শুরু হয়েছিল ১৯৭৯ সালের টিভি সিরিজ প্লে ফর টুডের মাধ্যমে। এছাড়াও বিবিসি টিভি কমেডি সিরিজ এ কিক আপ দ্য এইটিজ এ অভিনয় করেও বেওশ খ্যাতি পেয়েছিলেন এ অভিনেতা। 

১৯৯০ এর দশকে জনপ্রিয় টিভি সিরিজ ‘ক্র্যাকার’ -এ অপরাধ সমাধানকারী মনোবিজ্ঞানীর চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন কোল্ট্র্যান।

শোতে তার অভিনয়ের জন্য তিনি তিন বছর ধরে ব্রিটিশ একাডেমি টেলিভিশন অ্যাওয়ার্ডে (বাফটা) সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। তারপরে তিনি জে কে রাউলিংয়ের সর্বাধিক বিক্রিত হ্যারি পটার সিরিজের চলচ্চিত্রে ‘হ্যাগ্রিড’ হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি পান।

আরও পড়ুন: হাসপাতালে বসে আকাশ দেখছি: আবু হেনা রনি

২০০১ থেকে ২০০৮ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত হ্যারি পটারের আটটি ছবিতেই তিনি নমনীয় অর্ধ-দৈত্যের ভূমিকায় অভিনয় করেছিলেন, যিনি ছিলেন জাদুকরের পরামর্শদাতা এবং বন্ধু।

এছাড়াও জেমস বন্ড থ্রিলার ‘গোল্ডেনআই’ এবং ‘দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ’-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি।


একাত্তর/আরএ

ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
দক্ষিণী সিনেমার পর্দায় তিনি ‘দেবসেনা’ হয়ে তলোয়ার চালিয়েছেন, জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। কিন্তু বাস্তবের ‘বাহুবলী’ কে? এই প্রশ্ন যেন গত কয়েক বছর ধরে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় রহস্যের একটি। কথা হচ্ছে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর