হাসপাতালে বসে আকাশ দেখছি: আবু হেনা রনি

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ০৯:২৪ এএম

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে শেখ হাসিনা বার্ন ইউনিটের ১৩ তলার কেবিনে অবস্থান করছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে হাসপাতালে বসে মীরাক্কেলখ্যাত কৌতুক অভিনেতা রনি তার ভেরিফাইড ফেসবুকে কিছু প্রাকৃতিক ছবি শেয়ার করে তাতে লিখেন, ‘আলহামদুলিল্লাহ, অনেকটা ভালো এখন। আকাশ দেখছি হাসপাতালে বসে। চারপাশের সুন্দর মানুষদের দোয়ায় এবং চেষ্টায় সুন্দর হয়ে উঠছে আমার চারিদিক। আপনাদের কথা কখনও যেন ভুলে না যাই। ভালোবাসা সবার জন্য।’

তার এমন পোস্টই বলে দিচ্ছে রনি আগের চেয়ে বেশ ভালো আছেন।

এর আগে মঙ্গলবার হাসপাতালের কেবিনের বেডে বসে অনেকটা মজা করে রনি বলছিলেন, সবার ভালবাসা দেখে মনে হচ্ছে এই পোড়াটা দরকার ছিল।

তার এ কথা শুনে সেখানে উপস্থিত বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনসহ সবাই হেসেছিলেন।

জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশ লাইনস মাঠে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অন্যদিকে অনুষ্ঠান শুরুর আগে অতিথিদের উদ্বোধনী মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রধান অতিথির হাতে বেশ কিছু বেলুন দেওয়া হয়। কিন্তু বার বার চেষ্টার পরও বেলুনগুলো উড়ছিল না। পরে পায়রা উড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্য অতিথিরা অনুষ্ঠানের উদ্বোধন করে মূল মঞ্চের দিকে চলে যান।

এরপর বেলুনগুলো নিয়ে যাওয়া হয় উদ্বোধন মঞ্চের পেছনে। কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শোনা যায়। উদ্বোধন মঞ্চের পেছনে সবগুলো বেলুনই বিস্ফোরিত হয়। এতে পাশে বসে থাকা কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন।


একাত্তর/এআর

শুটিং সেটে অসুস্থ হয়ে শনিবার (১০ ফেব্রুয়ারি) হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। এখন তার অবস্থা স্থিতিশীল হলেও হাসপাতাল থেকে ছাড়া পাননি তিনি।
এ বছরের কান চলচ্চিত্র উৎসবে শীর্ষ পুরস্কার পেয়েছে ফরাসি হত্যা রহস্য চলচ্চিত্র ‘অ্যানাটমি অফ আ ফল’। পরিচালক জাস্টিন ট্রিয়েট এই চলচ্চিত্রের জন্য পাম দ’র জিতেছেন, যেখানে স্বামীর হত্যায় অভিযুক্ত একজন...
কিংবদন্তি ফরাসি অভিনেত্রী ক্যাথরিন দ্যুনোভের সাদাকালো যে ছবিটি পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের তিন পাশ ঘিরে রেখেছ, তা তোলা হয়েছিল ১৯৬৮ সালে। এবারের উৎসব পোস্টার হয়ে ওঠা ছবিটিই যেন স্বাগত জানাচ্ছে সারা...
স্বাধীনতার পর বাংলাদেশের চলচ্চিত্র যাদের হাত ধরে ঘুরে দাঁড়িয়েছিল, তাদের মধ্য অন্যতম ছিলেন অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক।‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ১৯৭১ সালে ঢাকাই সিনেমার অভিষেকের পর বহু...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর