দুই দিন ধরে স্বামী শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে ইতি টানার কথা জানিয়ে একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছেন চিত্রনায়িকা পরীমনি। এমনকি সবশেষে পোস্টে পরীমনি রাজের বিরুদ্ধে গায়েহাত তোলার অভিযোগও এনেছেন। এসব নিয়ে একেবারেই মুখ খুলছেন না রাজ।
তবে রোববার (১ জানুয়ারি) বিকেলে ছেলে রাজকে নিয়ে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একটি পোষ্ট দিয়েছেন ‘পরাণ’ খ্যাত এই অভিনেতা। পাঁচ মাস বয়সী পুত্র রাজ্যকে নিয়ে নতুন বছরের প্রথম দিন আবেগঘন কিছু কথা লিখেছেন তিনি। নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন রাজ।
শরিফুল রাজ লিখেছেন, আমার প্রিয় পুত্র, তোমার একটি দুর্দান্ত বছর এবং সামনের বছরগুলো দারুণ কাটুক। তোমার সু-স্বাস্থ্য কামনা করছি। সামনের বছরগুলো আনন্দ উল্লাসে কাটাও। আমার হৃদয় সবসময় তোমার জন্য ভালোবাসায় পূর্ণ থাকবে।
রাজ্যকে উদ্দেশ করে শরিফুল রাজ আরও লেখেন, তুমি যত বড় এবং শক্তিশালী হও না কেন কখনই বাবার ভালোবাসাকে ছাড়িয়ে যেতে পারবে না। গেলো ১০ আগস্ট রাজ-পরীর সংসারে আসে পুত্রসন্তান রাজ্য। বর্তমানে তার বয়স পাঁচ মাস।
২০২১ সালে ‘গুণিন’ ছবির শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান পরীমনি ও শরিফুল রাজ। ওই বছর ১৭ অক্টোবর চুপিসারে বিয়ে করেন তারা। এর আগে পরীমনি একাধিকবার বিয়ে করলেও রাজের জন্য ছিলো প্রথম বিয়ে। ১০১ টাকা দেনমোহরে জানুয়ারিতে তাদের বিয়ে হয়।
আরও পড়ুন: গায়ে হাত তুললে সম্পর্ক আর থাকে না: পরীমনি
রাজের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি দুদিন আগে প্রকাশ্যে আনেন পরী। রোববার বিকেলে এ বিষয়ে তিনি জানান, শত চেষ্টা করেও তিনি বৈবাহিক সম্পর্ক টেকাতে পারলেন না। রাজের বিরুদ্ধে অভিযোগ এনে পরীমনি বলেন, বারবার গায়ে হাত তুললে কোন সম্পর্কই আর থাকে না।
একাত্তর/আরএ
