প্লেবয় ম্যানসন নিয়ে সাবেক মডেলের বিস্ফোরক তথ্য

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ০৮:১১ পিএম

প্রাপ্তবয়স্কদের ম্যাগাজিন ‘প্লেবয়’। দুনিয়া জোড়া এই সাময়িকীর জনপ্রিয়তা রয়েছে। এই পত্রিকা এক সময় মডেলদের তীর্থস্থান হিসাবে বিবেচিত হতো। প্লেবয় ম্যাগাজিদের মডেল হতে পারাকে অনেক আমেরিকান নারীই স্বপ্ন হিসাবে দেখতেন। অনেক দামী অভিনেত্রীও মডেল হয়েছেন।

প্লেবয় ম্যগাজিনের স্বর্ণকেশী মডেল তারকারাই শুধু নয়, প্লেবয় পত্রিকাটির প্রতিষ্ঠাতা ও মালিক হিউ হেফনারের বিলাসবহুল প্রাসাদ প্লেবয় ম্যানশনও ছিলো আলোচনার তুঙ্গে। কারণ, এই বাড়ি ছিলো আনন্দ আর বিনোদনের এক মহাকেন্দ্র। সুন্দরীদের পার্টি হিসাবে খ্যাতি পায় বাড়িটি।

এবার সেই প্লেবয় ম্যানশন নিয়ে বিস্ফোরক সব দাবি নিয়ে হাজির হয়েছেন সাবেক এক পর্নো তারকা এবং বর্তমানে প্রাপ্তবয়স্কদের পত্রিকার এক মডেল। তার নাম কাইলি কেডেন। প্লেবয় ম্যানশনে পার্টির আড়ালে উদ্দাম যৌনতার আসর বসতো বলেই দাবি করেছেন তিনি। 

১৯৭৪ থেকে ২০১৭ সালে মৃত্যুর আগে পর্যন্ত আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ওই প্রাসাদেই থাকতেন হেফনার। সেখানে নিয়মতি আয়োজন হতো পার্টির। প্লেবয় মডেলরা ছিলেন সেই পার্টির প্রধান আকর্ষন। তাদের সঙ্গে পেতে হাজির হতে নামীদামি লোকজন।

image


৩৪ বছরের মডেল কাইলি কেডেনের দাবি, হেফনারের প্রাসাদে কোনো মডেল যদি যৌন সম্পর্ক করতে রাজি না হতেন, তা হলে তাদের ঘর থেকে বেরিয়ে যেতে বলা হতো। অনেক মডেল বা পার্টিতে আসা নারী প্রকাশ্যে যৌন সম্পর্ক করতে চাইতেন না। 

তবে হেফনারের প্রাসাদে বিশেষ আমোদ সভার নিয়ম ছিল অন্যরকম। সেখানে নিরাপত্তারক্ষীদের প্রতি কড়া নির্দেশ ছিলো, কোনো নারী যদি কথা না শোনেন, তা হলে যেন তাকে সঙ্গে সঙ্গে ঘর থেকে বার করে দেয়া হয়। যাকে বের করে দেয়া হলো তার ভিডিও ধারণ করা হতো।

কাইলি কেডেন এক সাক্ষাৎকারের বলেন, হেফনার একবার অন্য এক নারীকে জনসমক্ষে এমন কাজ করতে বলেছিলেন, যাতে ওই নারী রাজি ছিলেন না। ফলে হেফনার তাকে বাড়ি থেকে বের করে দেয়ার নির্দেশ দেন। সঙ্গে সঙ্গে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়।

image


পাশাপাশি এই নির্দেশও দেয়া হয়েছিল, কোনো দিন যেন ওই মহিলাকে প্লেবয় ম্যানসনে ঢুকতে না দেওয়া হয়। পাশাপাশি ওই নারী যাতে হলিউডে কাজ না পান, সেই ব্যবস্থা করা হবে বলেও হুমকি দেয়া হয়। পরে ওই নারী কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা, সেটি বলতে পারেননি কেডেন।

তিনি দাবি করেন, হেফনারের ২৯ রুমের প্রাসাদের চারপাশে প্রচুর গোপন ক্যামেরা ছিল। ওখানে অতিথিদের করা প্রতিটি শব্দ এবং পদক্ষেপ হেফনারের কানে পৌঁছে দিতেন রক্ষীরা। সেই সঙ্গে নর-নারীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ও ছবি গোপনে ধারন করা হতো। 

মডেল তারকা কেইলি কেডেন আরও দাবি করেন, হেফনারের তারকা বন্ধুর সংখ্যা নেহাত কম ছিলো না। তার প্রাসাদের বান্ধবীরা সেই তারকা বন্ধুদের ‘খুশি’ করতে পারছেন কি না, সে দিকেও বিশেষ নজর থাকতো হেফনারের।

image


তিনি জানান, প্লেবয় ম্যানশনের প্রধান আকর্ষন ছিল নগ্ন পার্টি। যেখানে প্লেবয়ের মডেল ও অন্য আমন্ত্রিত নারীরা গায়ে রং মেখে পার্টিতে আসতেন। এসব পার্টিতে কোনো নারী হেফনারের কথা না শুনলেই বের করে দেয়া হতো। হেফনার ঠিক করে দিতেন কোন রুমে কোন নারী যাবেন। 

প্রাসাদের যত্রতত্র যৌন মিলনে লিপ্ত হতেন হেফনারের অতিথিরা। এমনকি, প্রাসাদের পুলের কাছেও অতিথিদের সঙ্গম করতে দেখেছেন বলে করেছেন কেডেন। তিনি বলেন, অনেক মডেল হেফনারের প্রাসাদে আসতেন ধনী অতিথিকে বিয়ে করে বাকি জীবন আনন্দে কাটাবেন বলে। 

কিন্তু তাদের সেই আশায় গুড়েবালি পড়তো বেশিরভাগ সময়। সব মডেলকেই সহ্য করতে হতো যৌন এবং মানসিক নির্যাতন। কেডেন ভেবেছিলেন যে, তিনি একজন ধনী অতিথিকে বিয়ে করে বাকি জীবন সুখে কাটাবেন। কিন্তু তিনি নিজের মনের মতো কাউকে খুঁজে পাননি।

image


কাইলি কেডেন স্বীকার করেছেন, অনেক মেয়ের মতো তারও স্বপ্ন ছিলো প্লেবয় মডেল হবার। অনেক চেষ্টার পর সেটি হয়েছেন। হেফনারের পার্টিতেও আমন্ত্রণ পেয়েছেন। তবে তিনি মনে করেন, একজন নারী ইচ্ছে করলে নিজেই নিজের ক্যারিয়ার গড়তে পারেন। 

আরও পড়ুন: সমলিঙ্গ বিয়ে: কেন্দ্রের মত জানতে চায় ভারতের সুপ্রিমকোর্ট

কেডেন বর্তমানে প্রাপ্তবয়স্কদের একটি পোর্টালে মডেল হিসাবে কাজ করেন। কাইলি জানিয়েছেন এখন তিনি মাসে প্রায় ৪০ লাখ টাকা করে আয় করেন, যা তার প্লেবয়ে কাজ করার সময়ের আয়ের থেকে অনেক বেশি। সবচেয়ে বড় কথা নিজের মতো করে কাজ করছেন। 


একাত্তর/এসি

২০০২ সালের বলিউডের জনপ্রিয় ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিও দিয়ে ঘরে ঘরে পরিচিতি পাওয়া অভিনেত্রী ও মডেল শেফালি জারিওয়ালা ২৭ জুন শুক্রবার মারা যান। তার বয়স হয়েছিল ৪২ বছর। তার মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে...
অভিনেত্রী ও মডেল রিশতা লাবণী সীমানা মারা গেছেন। মঙ্গলবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
টপ মডেল বাংলাদেশ বিজয়ী জাবিবা সাজ্জাদ প্রেখাবিশ্ব মঞ্চে টপ মডেল প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব হিসেবে ঘোষিত হয়েছে প্রতিযোগিতাটির এবারের আসরের সার্বিকভাবে বিজয়ী জাবিবা সাজ্জাদ প্রেখার...
তিন অপমৃত্যু নিয়ে তোলপাড় টলিউড। ১৫ মে পশ্চিমবঙ্গের কলকাতা গরফার গাঙ্গুলিপুকুরের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেত্রী পল্লবী দে’র ঝুলন্ত মরদেহ। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত বুধবার আসে অভিনেত্রী এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর