সর্বোচ্চ গ্রামি জিতে নতুন ইতিহাস গড়লেন বিয়ন্সে

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫২ পিএম

গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৫তম আসরে এবার সর্বোচ্চ ৯টি মনোনয়ন নিয়ে রেকর্ড গড়েছেন বিয়ন্সে নোলস। সেই সঙ্গে সর্বোচ্চ ৩২ পুরস্কার নিয়ে সবচেয়ে বেশিবার গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত শিল্পীর তালিকার চূড়ায় উঠেছেন যুক্তরাষ্ট্রের এই শিল্পী।

বাংলাদেশ সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপটো ডটকম অ্যারেনায় গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৩ ঘোষণা করা হয়। আর সেখানে আলো ঝলমলে মঞ্চের সব আলো কেড়ে নিয়েছেন বিয়ন্সে। সেরা নাচ/ইলেকট্রিক মিউজিক অ্যালবামসহ (রেনেসাঁ) মোট চার পুরস্কার বাগিয়ে নিয়ে রেকর্ডের খাতায় নাম লেখান তিনি।

সব থেকে বেশি সংখ্যক গ্র্যামি বিজেতার তকমা পেলেন এই সঙ্গীততারকা। জাদু যেমন তাঁর কণ্ঠে, তেমনই দেহতরঙ্গেও। বিয়ন্সে তাঁর ‘রেনেসঁ’ অ্যালবামে জন্য ৩২তম গ্র্যামি জিতে নেন। তাঁর একক গানের সপ্তম অ্যালবাম এটি। এই গান বিলবোর্ডের সর্বকালের সেরাও হয়েছে।

২০২২ সালের সেরা পারফর্ম্যান্সের জন্য সর্বোচ্চ ৯টি মনোনয়ন পেয়ে ৪টি গ্র্যামি ঘরে তুলেছেন বিয়ন্সে। গ্র্যামির ইতিহাসে ৩২টি গ্র্যামি জয়ের মাধ্যমে কিংবদন্তি জর্জ সোলতির রেকর্ড ভেঙে দেন তিনি। কিংবদন্তি জর্জ সোলতি ৩১টি গ্র্যামি জয় করেন। ১৯৯৭ সালে মারা যান তিনি।

image


পুরস্কার গ্রহনের সময় বিয়ন্সে মঞ্চে উঠে আবেগপ্রবণ হয়ে উঠেন। তার এই সাফল্যের জন্য চাচা জনিকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে বাবা-মা ও স্বামী সন্তানদেরও ধন্যবাদ জানান এই পপ কুইন। কৃতজ্ঞতা প্রকাশ করেন ভক্ত অনুরাগীদের প্রতি।

এদিকে, বছরের সেরা অ্যালবামের পুরস্কার ঘরে তুলেছেন হ্যারি স্টাইলস। গ্র্যামি জয় করেছেন অ্যাডেল, লিজো, টেলর সুইফট ব্যাড বানির মতো তারকারা। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে ৯১টি পুরস্কার জয় করেন বিভিন্ন তারকা শিল্পীরা।

‘রেকর্ড অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে গ্র্যামি জিতলো মার্কিন গায়িকা লিজ্জোর ‘’অ্যাবাউট ড্যাম টাইম’। নাম ঘোষণার সঙ্গে সঙ্গে গ্র্যামির মঞ্চে আবেগ প্রবণ হয়ে পড়েন এই গায়িকা।

‘ইজি অন মি’ সেরা পপ সোলো পারফরম্যান্সে গ্র্যামি পুরস্কার জিতলেন অ্যাডেল। তার এ গানটি ব্যাড বানির ‘মস্কো মিওল’, দোজা ক্যাটের ‘ওমেন’, লিজোর ‘অ্যাবউট ড্যাম টাইম’ এবং স্টিভ লেসির ‘ব্যাড হ্যাবিট’ এর পাশাপাশি মনোনীত হয়েছিল।

অন্য দিকে, বেঙ্গালুরুর সুরকার রিকি কেজ একমাত্র ভারতীয় যিনি এ বছর গ্র্যামি জিতলেন। এটি রিকি-র তিন নম্বর গ্র্যামি। সেরা অডিয়ো অ্যালবাম বিভাগে বিজেতা হয়েছেন এই ভারতীয় সুরকার। তাঁর অ্যালবাম ‘ডিভাইন টাইডস’-এর জন্য এই পুরস্কার জিতেছেন রিকি।


একাত্তর/আরবিএস  

এক বিরল রোগের সঙ্গে দীর্ঘদিনের শারীরিক লড়াই আর পর্দার আড়ালে থাকা দিনগুলোর অবসান ঘটিয়ে, অবশেষে এক রাজকীয় প্রত্যাবর্তন করছেন পশ্চিমা সুরের সম্রাজ্ঞী সেলিন ডিওন। বিরল স্নায়বিক রোগ ‘স্টিফ পারসন...
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্ব সঙ্গীতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামির ৬৭তম আসর।
টেইলর সুইফটের কনসার্ট ফিল্ম ‘টেইলর সুইফট: দ্য ইরাস ট্যুর’ বিশ্বব্যাপী আয়ের রেকর্ড গড়েছে। সিনেমাটি প্রথম সপ্তাহে ১২৬ মিলিয়নের বেশি আয় করেছে।
মা নাম রেখেছিলেন জন উইনস্টন লেনন। ব্রিটেনের জাতীয় নেতা উইনস্টন চার্চিলের থেকে অনুপ্রাণিত হয়েই ছেলের এই নাম রেখেছিলেন মা জুলিয়া।
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর