অবশেষে গ্রামির সর্বোচ্চ পুরস্কার জিতলেন বিয়ন্সে

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৩ পিএম

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্ব সঙ্গীতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামির ৬৭তম আসর।

সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা থেকে শুরু হয় অনুষ্ঠান। বছরজুড়ে সেরা গান, সুর, অ্যালবাম ও সেরা সংগীত তারকাদের সম্মানিত করা হয় আয়োজনটির মধ্য দিয়ে।

এ বছর শ্রেষ্ঠ অ্যালবামের পুরস্কার ঘরে তুলেছেন বিয়ন্সে। ৫০ বছরের মধ্যে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে এবার বিয়ন্সে এই পুরস্কার জিতলেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারও মরণোত্তর গ্র্যামি পুরস্কার পেয়েছেন। ভারতীয় কণ্ঠশিল্পী চন্দ্রিকা ট্যান্ডনের ঝুলিতেও এসেছে গ্র্যামি। 

গ্র্যামির মঞ্চে ফের ইতিহাস গড়লেন বিয়ন্সে। মার্কিন পপ তারকার ঝুলিতে রয়েছে ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক গ্র্যামি পাওয়ার নজির। এবার আরও এক নতুন ইতিহাস গড়লেন তিনি। ৫০ বছর পর এই প্রথমবার কোনও কৃষ্ণাঙ্গ সংগীতশিল্পী গ্র্যামি জিতলেন বেস্ট কান্ট্রি অ্যালবাম বিভাগে।

‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন গায়িকা। সবচেয়ে বেশি গ্র্যামি পুরস্কার বিয়ন্সের দখলে থাকলেও আগে কখনোই অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার পাননি তিনি। প্রথমবার এই সেরার পুরস্কার ঘরে তুললেন বিয়ন্সে। ‘নট লাইক আস’-এর জন্য জিতেছেন ‘রেকর্ড অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন কেনড্রিক লামার।

মঞ্চে নিজের মেয়ে ব্লু আইভি কার্টারের পাশে দাঁড়িয়ে বিয়ন্সে বলেন, নিজেকে খুব পরিপূর্ণ লাগছে। একইসঙ্গে সম্মানিত বোধ করছি। অনেক, অনেক বছর হয়ে গেলো। বিয়ন্সের ঘরে এখন গ্র্যামির সংখ্যা দাঁড়িয়েছে ৩৫টি। গ্র্যামির ইতিহাসে সবচেয়ে বেশি পুরস্কার জয়ের রেকর্ড ৪৩ বছর বয়সী এই তারকার দখলে।

৬৭তম গ্র্যামি পুরস্কারে সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। একই আসরে এর আগে এত মনোনয়ন আর কোনও গায়িকা পাননি। গ্র্যামিতে তার পাওয়া মনোনয়নের সংখ্যা ৯৯টি। এদিক দিয়েও তিনিই সবার ওপরে।

এদিকে, জন্মদিনেই পপ গায়িকা শাকিরার মুকুটে নয়া পালক। আবারও গ্র্যামি জয় শাকিরার। এই নিয়ে চতুর্থবার গ্র্যামি জয় করলেন তিনি। বেস্ট লাতিন পপ অ্যালবাম ক্যাটাগরিতে এই পুরস্কার পান শাকিরা। নিজের পুরস্কার ‘অভিবাসী ভাইবোন’দের উৎসর্গ করেন গায়িকা।

বেস্ট ভোকাল পপ অ্যালবাম শাখায় গ্র্যামি পুরস্কার গেছে সাবরিনা কার্পেন্টারের ঝুলিতে। ২৫ বছর বয়সী এই মার্কিন গায়িকা এবার গ্র্যামির মঞ্চে পারফর্মও করেছেন। 

এবারের গ্র্যামিতে সেরা নতুন সংগীতশিল্পীর পুরস্কার জিতেছেন আমেরিকান গায়িকা চ্যাপেল রোন। আরেক আমেরিকান তারকা সাবরিনা কার্পেন্টারের ‘শর্ট এন’ সুইট’ সেরা পপ ভোকাল অ্যালবাম ও ‘এসপ্রেসো’ গানটি বেস্ট পপ সলো পারফরম্যান্স পুরস্কার জিতেছে।

‘নট লাইক আস’ গানটির জন্য সং অফ দ্য ইয়ার শাখায় গ্র্যামি পেয়েছেন মার্কিন র‌্যাপার কেন্ড্রিক লামার। অডিও বুক, সানডে স্কুল লেসনে কণ্ঠ দেয়ার জন্য মরণোত্তর গ্র্যামি পুরস্কার পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। অনুষ্ঠানে তার ওপর নির্মিত একটি তথ্যচিত্রও প্রদর্শনী হয়। 

৬৭তম গ্র্যামির আসরে বেস্ট নিউ এজ, অ্যাম্বিয়েন্ট বিভাগে ‘ত্রিবেণী’ অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কার ছিনিয়ে নিয়েছেন ভারতীয় কণ্ঠশিল্পী চন্দ্রিকা টেন্ডন। চড়কাণ্ডে অস্কারে নিষিদ্ধ হলেও পুরস্কারের আনুষ্ঠানিকতার জন্য এবারের গ্র্যামিতে দেখা গেছে আমেরিকান অভিনেতা-র‌্যাপার উইল স্মিথকে।

‘ডাই উইথ অ্যা স্মাইল’ গানের মাধ্যমে সেরা পপ দলীয় পারফরম্যান্স স্বীকৃতি পেয়েছেন লেডি গাগা ও ব্রুনো মার্স। তারা ‘ক্যালিফোর্নিয়া ড্রিমিং’ শিরোনামের একটি গান পরিবেশন করে লস অ্যাঞ্জেলেসের দাবানলে ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানানোর পাশাপাশি অগ্নিনির্বাপকদের সম্মান জানিয়েছে আয়োজকরা। 

এআরএস
সঙ্গীত জগতের কিংবদন্তি তারকা ও নিজের ধর্মমাতা ডলি পার্টনের সাথে শেষ কথোপকথনের করুণ স্মৃতি শেয়ার করে কান্নায় ভেঙে পড়লেন পপ তারকা মাইলি সাইরাস। ক্যান্সার যুদ্ধের পর গত আগস্টে ৮০ বছর বয়সে পাড়ি জমান...
টেলিভিশন অঙ্গনের অস্কার হিসাবে বিবেচিত ও মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসের ৭৮তম আসর এবার বসেছিলো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। এবার এমির ইতিহাসে এক অভাবনীয় ও অভূতপূর্ব রেকর্ডের জন্ম দিয়ে এক...
এক বিরল রোগের সঙ্গে দীর্ঘদিনের শারীরিক লড়াই আর পর্দার আড়ালে থাকা দিনগুলোর অবসান ঘটিয়ে, অবশেষে এক রাজকীয় প্রত্যাবর্তন করছেন পশ্চিমা সুরের সম্রাজ্ঞী সেলিন ডিওন। বিরল স্নায়বিক রোগ ‘স্টিফ পারসন...
অবকাশ যাপনের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান এবং শবনম বুবলী। এর আগে জানা গিয়েছিলো যে এই তারকা জুটি তাদের ছেলেকে নিয়ে আমেরিকা ভ্রমণে যাবেন। এখন তাদের যুক্তরাষ্ট্রে ঘুরে...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর