ওটিটি প্ল্যাটফর্মের সবচেয়ে ধনী তারকা!

আপডেট : ০৭ মে ২০২৪, ১০:৪৩ পিএম

খুব দ্রুতই বাড়ছে ওটিট’র চাহিদা। এই প্ল্যাটফর্ম শুরু হয়েছিল আমেরিকা থেকে এবং ধীরে ধীরে তা বাংলাদেশে এসে পৌঁছেছে। কোভিড অতিমারির সময় থেকে বিনোদনের ক্ষেত্র হিসাবে দর্শকের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্ম। ওয়েব সিরিজের পাশাপাশি ওটিটির পর্দায় মুক্তি পেতে শুরু করেছে ছবিও। যে ক্ষেত্রে ভাষা কোনও বাধা মানে না, সেই ওটিটির জগতের সর্বাধিক উপার্জনকারী তারকা কে?

বলিউড সূত্রে আনন্দবাজার জানিয়েছে, ওটিটির পর্দায় উপার্জনের নিরিখে যিনি শীর্ষে রয়েছেন তিনি বলিউডের এক অভিনেতা। একটি ওয়েব সিরিজ়ে অভিনয় করে তিনি যে পারিশ্রমিক পেয়েছেন, তা ওটিটির পর্দায় অভিনয় করে অন্য কোনও তারকা নাকি পাননি।

ওটিটির পর্দায় অভিনয় করে সর্বোচ্চ উপার্জনকারী তারকার তালিকায় শীর্ষে নাম লিখিয়েছেন যিনি, তিনি হলেন অভিনেতা অজয় দেবগন। ওয়েব সিরিজ়ের প্রতি পর্বে অভিনয় করে প্রায় ২১ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন অজয়।

২০২২ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘রুদ্র: দ্য এজ অফ ডার্কনেস’। ছয় পর্বের এই সিরিজ়ে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় অজয় দেবগন। ছ’টি পর্বের ওয়েব সিরিজ়ে অভিনয় করে মোট ১২৫ কোটি টাকা পারিশ্রমিক পান অজয়।

‘রুদ্র: দ্য এজ অফ ডার্কনেস’ ওয়েব সিরিজ়ের এক একটি পর্বে অভিনয়ের জন্য প্রায় ২১ কোটি টাকা পান বলি অভিনেতা অজয়।

‘লুথর’ নামের একটি বিদেশি ভাষার ওয়েব সিরিজ়ের চিত্রনাট্যের উপর ভিত্তি করে ‘রুদ্র: দ্য এজ অফ ডার্কনেস’ নির্মাণ করা হয়েছে। অজয়ের পাশাপাশি এই সিরিজ়ে অভিনয় করেছেন রাশি খন্না, অতুল কুলকার্নি, এষা দেওলের মতো বলি্‌উড তারকারা।

ওটিটির পর্দায় সর্বোচ্চ উপার্জনকারী তারকাদের তালিকায় অজয়ের পর জায়গা করে নিয়েছেন আরও এক বলিউড অভিনেতা। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘দ্য ফ্যামিলি ম্যান’। ১০ পর্বের এই সিরিজ়ের মুখ্য চরিত্রে অভিনয় করেন অভিনেতা মনোজ বাজপেয়ী।

 ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজ়ে শ্রীকান্ত তিওয়ারির চরিত্রে মনোজের অভিনয় দর্শকের মনে জায়গা করে নেয়। এই সিরিজ়ের দ্বিতীয় সিজ়ন ২০২১ সালে মুক্তি পায়। এই সিজ়নেও শ্রীকান্তের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে মনোজকে।

মোট ১৯টি পর্বের ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজ়ে অভিনয় করে প্রতি পর্বে ১০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন মনোজ।

 

এনএন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতজুড়ে চলা ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিবাদের আঁচ এবার গিয়ে পড়ল বলিউডের আঙিনাতেও। শনিবার মুম্বাইয়ের ঐতিহাসিক অগুস্ত ক্রান্তি...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
সঙ্গীত জগতের কিংবদন্তি তারকা ও নিজের ধর্মমাতা ডলি পার্টনের সাথে শেষ কথোপকথনের করুণ স্মৃতি শেয়ার করে কান্নায় ভেঙে পড়লেন পপ তারকা মাইলি সাইরাস। ক্যান্সার যুদ্ধের পর গত আগস্টে ৮০ বছর বয়সে পাড়ি জমান...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর