এবার রাজনীতির মাঠে পাওলি, নাম বদলে হলেন জুলি

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৯:২৯ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে জড়িয়ে গেছে রাজ্যটির গ্ল্যামার। শোবিজ তারকারা চষে বেড়াচ্ছেন রাজনীতির ময়দান। সেই ময়দানেই এবার রাজনীতিকের ভূমিকায় দেখা যাবে পাওলি দামকে।

অরিত্র সেন ওটিটিতে নিয়ে আসছেন নতুন ওয়েব সিরিজ ‘জুলি’। শুরু হয়েছে শুটিংও। এতে পাওলি ছাড়াও অন্য মুখ্য চরিত্রে রয়েছেন- কৌশিক সেন, শ্রুতি দাস ও গৌরব চট্টোপাধ্যায়রা।

‘কালী সিজন টু’র সাফল্যের পর আবার অরিত্র সেনের পরিচালনায় নতুন ওয়েব সিরিজ জুলিতে নারীর ক্ষমতায়নের কাহিনীর মুখ্য ভূমিকায় দেখা যাবে পাওলিকে। 

মানব পাচারচক্রে জড়িয়ে যৌনপল্লিতে ঠাঁই পাওয়া ‘জুলি’র রাজনীতিতে ক্ষমতা দখলের লড়াইয়ের গল্প বলবে এই সিরিজ। স্থানীয় নেতার মেয়ের বিরুদ্ধে তার লড়াই। এই চরিত্রে থাকছেন শ্রুতি দাস।

আর রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্রে দেখা যাবে কৌশিক সেনকে। সিবিআই অফিসারের ভূমিকায় থাকছেন গৌরব চট্টোপাধ্যায়। এছাড়াও দারুণ একটি চরিত্রে রয়েছেন অর্ণ মুখোপাধ্যায় ও সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়।

পরিচালক অরিত্র সেন বলেন, ‘জুলি’র চোখ দিয়ে দেখা এই গল্প একটা অন্য পার্সপেক্টিভ যোগ করবে। সেই সঙ্গে প্রান্তিক মানুষদের মেনস্ট্রিম রাজনীতিতে নিজের জায়গা করে নেওয়ার যে লড়াই, সেটা দেখাতে চেয়েছি। এই প্রান্তিক মানুষদের মূলস্রোতে টিকে থাকা এবং ভেসে থাকার যে প্রতিদিনকার যুদ্ধ, সেটা দেখেছি। সেখান থেকেই ‘জুলি’র চরিত্রটা ডেভেলপ করেছি, যে কিনা আজকের দিনের দলীয় রাজনীতির সঙ্গে যুদ্ধ করতে পারবে।’

অরিত্রর তত্ত্বাবধানে এই সিরিজের গল্প, কনসেপ্ট এবং চিত্রনাট্য তৈরি করেছেন অভ্র চক্রবর্তী, শান্তনু মিত্র নিয়োগী, অনুপ্রিয়া দত্ত, আরণ্যক চট্টোপাধ্যায়।

চিত্রনাট্য সম্পর্কে পাওলি জানান, মূল সমাজ থেকে একজন বিচ্যুত নারী নিজের অধিকারের জন্য লড়ছে, তার মতো আরও অনেক নারীর সম্মান এবং অধিকারের জন্য লড়াই করছে, সেটা আমার ভালো লেগেছে। 

এর আগে অনেক ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে ভারতীয় এই অভিনেত্রীকে। বিশেষ করে কলকাতার সিনেমায় নানা চরিত্রে হাজির হয়েছেন তিনি।  বলিউডের ‘হেট স্টোরি’ ছবিতে ব্যাপক খোলামেলাভাবেও নিজেকে উপস্থাপন করেছেন অভিনেত্রী। সেই নিয়ে কম বিতর্কও হয়নি। তবে এবার নতুন এই সিনেমায় নতুন রূপে হাজির হতে চলেছেন পাওলি।

একাত্তর/এনএন/এসি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে প্রদীপ জ্বালানোর সরকারি কর্মসূচি ঘিরে ওপার বাংলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে চলমান তীব্র বন্যা...
তামিল সুপারস্টার থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন আর রাজনীতি এখন একই সুতোয় গাঁথা। তিরুনেলভেলি’র জনসভায় বিজয়ের সাম্প্রতিক এক মন্তব্য দক্ষিণ ভারতের রাজনীতি ও বিনোদন দুনিয়ায়...
রাজনীতি আর বিনোদনের রসায়ন যেখানে মিলেমিশে একাকার, সেখানে টালমাটাল সম্পর্কের গল্প থাকবে না তা কি হয়? ২০২৪ সালের লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে তৃণমূলের সঙ্গে যে দূরত্বের দেয়াল তৈরি হয়েছিল, আসন্ন...
জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার আইনি মোড় নিল। গত সপ্তাহে ওড়িশার তালসারি সৈকতে শ্যুটিং চলাকালীন ডুবে গিয়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী, অভিনেত্রী...
অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
ভারতের উত্তরাখণ্ডে আলোচিত ও চাঞ্চল্যকর অনকিতা ভাণ্ডারি নির্মম হত্যাকাণ্ডের ন্যায়বিচার এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এক চমকপ্রদ রাজনৈতিক ঘটনার জন্ম দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।...
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চ, গোলবন্যা আর নাটকীয়তার এক অবিস্মরণীয় রাতে ফুটবলবিশ্ব সাক্ষী হলো ৪৬টি গোলের মহোৎসব। তবে রাতের সবচেয়ে হাইভোল্টেজ এবং নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদেরই ঘরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর