রনির সঙ্গে সম্পর্কের ইতি টানলেন নুসরাত ফারিয়া

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ০১:২৭ পিএম

অবশেষে ৯ বছরের সম্পর্কে ইতি টানলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত। বুধবার তাঁর ইনস্টাগ্রাম পোস্টে তিনি এই বিচ্ছেদের ঘোষণা করেন। তিন বছর আগেই তাঁদের বাগদান হয়েছিল।

২০২০ সালের মার্চে পারিবারিকভাবে রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটিবদল হয় নুসরাত ফারিয়ার। ওই বছরের ১২ জুন ফারিয়া ফেসবুকে ছবি প্রকাশ করে সেকথা জানিয়ে বিয়েরও ঘোষণা দেন।

তখন জানিয়েছিলেন শিগগিরই বিয়ে করবেন তাঁরা। কিন্তু তা আর হলো। বিয়ের কোন খবরও পাওয়া যাচ্ছিলো না। তাই এনিয়ে নানা ধরনের কানাঘুষাও চলছিলো।

শেষ পর্যন্ত ফারিয়া নিজেই জানিয়ে দিলেন এ বিয়ে করছেন না তিনি। ইনিস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, তিন বছর আগে এই দিনেই আমাদের সম্পর্কের কথা, আংটিবদলের কথা ঘোষণা করে ছিলাম। অনেক বাধাবিপত্তি পেরিয়ে ৯ বছরের সম্পর্কে এখানেই ইতি টানছি।

একাধারে নায়িকা এবং গায়িকা নসুরাত ফারিয়া আরও লেখেন, আমরা ভাগ্যবান যে আমাদের মধ্যে অসাধারণ বন্ধুত্ব রয়েছে। যা সারা জীবন আমাদের মধ্যে বেঁচে থাকবে। আমার অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে আবেদন আমার এই কঠিন সময়ে যেন আমার পাশে থাকে।

২০২০ সালের মার্চ মাসে আংটি বদল করেন নুসরত ও রনি। আংটি বদলের ছবি সকলের সঙ্গে ভাগ করে তিনি লিখেছিলেন, আমাদের মধ্যে ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল।

২০১৪ সাল থেকে সম্পর্কে ছিলেন নুসরত ও রনি। রনিকে যে বিয়ে করবেন না তিনি, দু-মাস আগেই নুসরত জানিয়েছিলেন। তবুও হাল ছাড়েনি পরিবার।

নায়িকার মত বদলের আপ্রাণ চেষ্টা চলেছে তবে বুধবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে রনির সঙ্গে বাগদান ভেঙে দিলেন নায়িকা। 

আরও পড়ুন: রাশিয়াকে অস্ত্র না দিতে চীনের প্রতি জার্মানির আহ্বান

দুই বাংলায় চুটিয়ে কাজ করছেন নুসরাত। অঙ্কুশের সঙ্গে নুসরতের জুটি দর্শকের অত্যন্ত প্রিয়। কিছুদিন আগেই ‘বিবাহ অভিযান ২’ এর শুটিংয়ের জন্য ব্যাঙ্কক উড়ে গিয়েছেন তিনি।

এদিকে, বিচ্ছেদের ঘোষণা রাতেই একটি ওয়েব সিরিজের শুটিং সেটে জনপ্রিয় লোকগান ‘সাদা সাদা কালা কালা গানটি গেয়ে শোনান নুসরাত ফারিয়া।

‘আবার প্রলয়’ নিয়ে ওটিটিতে অভিষেক হচ্ছে পরিচালক রাজ চক্রবর্তীর। সেই ওয়েব সিরিজেই একটি বিশেষ চরিত্রে দেখা যাবে নুসরাত ফারিয়াকে।

 

একাত্তর/আরবিএস  

টালিউডের রুপোলি পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে তীব্র তোলপাড়। টলিপাড়ার মিষ্টি নায়িকা থেকে সরাসরি দিল্লির সংসদ ভবনে জায়গা করে নেওয়া এই...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল যেমন রাজনৈতিক মহলে সুনামি বইয়ে দিয়েছে, তেমনই বিনোদন জগতের অলিন্দেও লেগেছে তার তপ্ত আঁচ। তবে সব ছাপিয়ে এখন আলোচনায় আরজি করের সেই অভিশপ্ত ঘটনার নির্যাতিতার...
বলিউডের ইতিহাসের অন্যতম সেরা রোমান্টিক সিনেমা 'কাল হো না হো'-র সেই চঞ্চল অথচ গম্ভীর 'নায়না' চরিত্রটির কথা মনে আছে? চরিত্রটিতে প্রীতি জিনতার অভিনয় আজও দর্শকের চোখে পানি আনে। কিন্তু সম্প্রতি নেটপাড়ায়...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর