কোনো মানুষকে আর বন্ধু হিসাবে চান না নুসরাত

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ০১:১৩ পিএম

কিছু দিন আগেই কথা দেয়া সম্পর্কে থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন এই প্রজন্মের জনপ্রিয় তারকা নুসরাত ফারিয়া। এরপরই তার উপলব্ধি, আর কখনও কোনো মানুষের বন্ধ হতে চান না। সোমবার রাতের তার একটি পোস্ট তেমন কথাই বলছে।

কয়েক দিন আগেই দীর্ঘ সম্পর্কের ইতি টেনেছেন নুসরাত। সাত বছরের প্রেমের পর আংটিবদল করেন তিনি। কিন্তু সেই সম্পর্ককে আর এগিয়ে নিয়ে যাবেন না বলেই ঠিক করেন নায়িকা। সেই কথা জানিয়ে কঠিন সময়ে সবাইকে পাশে থাকার জন্যও অনুরোধও জানিয়েছেন তিনি। 

image


ঠিক এমন একটা সময়েই নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন দুই বাংলাতে সমান তালে ছুটে চলা নুসরাত ফারিয়া। সাদা টি-শার্ট পরে একটি ছবি পোস্ট করেন নুসরত। যেখানে লেখা - শুধুমাত্র বিড়ালরাই আমার বন্ধু। কোনও মানুষ নয়...। 

সেই সঙ্গে ক্যাপশনে লিখে দিয়েছেন, যা বলার তা টিশার্টই বলে দিচ্ছে। আর নায়িকার এমন মনের ভাব প্রকাশ হতেই তার ভক্তদের নানা মন্তব্য। তবে সেদিকে নজর দেননি নুসরাত। সেই সময়ও তার নেই। নিজের ক্যারিয়ার ও কাজ নিয়ে দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। 

image


কিছু দিনে আগেই শেষ করেছেন ‘আবার বিবাহ অভিযান’-এর শুটিং। এটি কমেডি ঘরনার ছবি ‘বিবাহ অভিযান’ সিনেমার দ্বিতীয় সিক্যুয়ের। এই ছবি মুক্তি পাবে ৮ জুন। সেই সঙ্গে সদ্য শেষ করলেন তাঁর নতুন সিরিজ়ের কাজও। ফলে নুসরাত ফারিয়ার হাতে কাজ আর কাজ। 

রাজ চক্রবর্তী পরিচালিত ‘আবার প্রলয়’ সিরিজ়ে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। সিরিজ়ের শেষ দিনের শুটিংয়ে নুসরাতের পারফরম্যান্স সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন রাজ। তাঁর কণ্ঠে ‘সাদা সাদা কালা কালা’ মাতিয়েছিল সবাইকে।


একাত্তর/এসি 

বিগত দু’দিন নিজের জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছে ঢাকার সিএমএম আদালত।
অবশেষে ৯ বছরের সম্পর্কে ইতি টানলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত। বুধবার তাঁর ইনস্টাগ্রাম পোস্টে তিনি এই বিচ্ছেদের ঘোষণা করেন। তিন বছর আগেই তাঁদের বাগদান হয়েছিল।২০২০ সালের মার্চে পারিবারিকভাবে রনি...
বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে দস্যুমুক্ত করতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) দুঃসাহসিক অভিযান ও সাফল্যগাঁথা নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র অপারেশন সুন্দরবন। যা মুক্তি পাবে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর