অপারেশন সুন্দরবনের প্রচারে জাবিতে ফারিয়া-সিয়ামরা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০১:২৯ পিএম

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে দস্যুমুক্ত করতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) দুঃসাহসিক অভিযান ও সাফল্যগাঁথা নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র অপারেশন সুন্দরবন। যা মুক্তি পাবে আগামী ২৩ সেপ্টেম্বর। দীপঙ্কর দীপন পরিচালিত আলোচিত সিনেমাটির পোস্টার, কার্ড বোর্ড ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে শোভা পাচ্ছে। 

এদিকে রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে হাজির হয়েছিলে সিনেমাটির পুরো টিম।

নায়ক সিয়াম আহমেদ, তাসকিন রহমান, জিয়াউল রোশান, রাইসুল ইসলাম আসাদ ও নুসরাত ফারিয়াসহ সিনেমার কলাকুশলীরা শিক্ষার্থী ও সাধারণের ভালোবাসায় সিক্ত হয়েছেন।

image


বিকালে জহির রায়হান মিলনায়তনে ঢোকার সময় থেকেই তাদের ঘিরে ছিলেন ভক্ত-দর্শকরা। মিলনায়তনে ঢোকার পরও ছিল সেই ভিড়।

সিনেমার প্রচারের কর্মসূচি হিসেবে জহির রায়হান মিলনায়তনে ছিল অপারেশন সুন্দরবন সিনেমার ট্রেলার ও গান প্রদর্শনী। এছাড়া মঞ্চে কথা বলেন সিয়াম এবং ফারিয়া।

সিয়াম আহমেদ বলেন, ছবিটির পরিচালক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। স্বাভাবিকভাবেই আপনাদের সহযোগিতা আমরা পাবো। 

এসময় তিনি সবাইকে হলে গিয়ে সিনেমা দেখার আমন্ত্রণ জানান।

image


নুসরাত ফারিয়া বলেন, সবার ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ। এটি আমার ২০তম হলেও মনে হচ্ছে এটা প্রথম সিনেমা। অপারেশন সুন্দরবন সিনেমা করতে আমাদের সময় লেগেছে প্রায়  চার বছর। চার বছর এই সিনেমার জন্য আমরা কষ্ট করেছি। আপনাদের সহযোগিতা পেলে আমরা ভবিষ্যতে আরও ভালো কাজ করতে আগ্রহ পাবো।

প্রসঙ্গত ‘অপারেশন সুন্দরবন’ জলদুস্যমুক্ত করার অভিযানের গল্প নিয়ে নির্মিত সিনেমা। বন্যজীবন নিয়ে বাংলাদেশের প্রথম রোমাঞ্চকর কাহিনীচিত্র এটি। সিনেমাটি প্রযোজনা করেছে র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।


একাত্তর/এসি

বিগত দু’দিন নিজের জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছে ঢাকার সিএমএম আদালত।
বলিউড অভিনেতা, মডেল, চলচ্চিত্র প্রযোজক এবং টেলিভিশন ব্যক্তিত্ব অর্জুন রামপালকে এবার দেখা যাবে ঢাকায়। আগামীকাল ৭ জুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ফ্যাশন শোতে অংশ নিতে ঢাকায় আসছেন অর্জুন । এক ভিডিও...
পরনে লুঙ্গি, গাল ভর্তি দাড়ি, চুল উষ্কখুষ্ক, চোখে রোদ চশমা, হাতে রক্ত লেগে আছে। সব মিলে ভয়ংকর এক সিয়ামকে দেখা যাচ্ছে পোস্টারে। ঢালিউডে আগে কখনো এই রূপে দেখা যায়নি এই অভিনেতাকে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর