জামিন পেলেন মাহিয়া মাহি

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ০৯:২৮ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর সাড়ে তিন ঘন্টার মধ্যে জামিন পেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার অন্তঃসত্ত্বার বিষয়টি আদালত বিশেষ বিবেচনায় নিয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৮ মার্চ) বিকেলে মাহিয়া মাহির আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার সাদত বিষয়টি নিশ্চিত করেন। 

অ্যাডভোকেট আনোয়ার সাদত সাংবাদিকদের জানান, মাহিয়া মাহিকে বিকেল ৫টায় জামিন দেন আদালত।

এর আগে শনিবার (১৮ মার্চ) দুপুরে গাজীপুর আদালতে নিয়ে মাহিয়া মাহির সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতের বিচারক রিমান্ড মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মাহিয়া মাহিকে বেলা দেড়টার দিকে কারাগারে পাঠানো হয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক শাহাদাত হোসেন। তিনি বলেন, গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল হোসেন মাহিকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

লাইভে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ তোলেন এই নায়িকা। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। এই মামলায়ই গ্রেপ্তার করা হয় মাহিকে।

আরও পড়ুন: মাহিয়া মাহী ও তার স্বামীর বিরুদ্ধে দুই মামলা

সৌদি আরব থেকে দেশে ফেরার পর আজ শনিবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ডিবি (উত্তর) মো. ইব্রাহিম খান মাহিকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

সৌদি আরবে পবিত্র ওমরাহ হজ পালনের জন্য গিয়েছিলেন মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকার। কিন্তু মাহি দেশে ফিরলেও ফেরেননি রকিব। 

সোশ্যাল মিডিয়ায় মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে মামলা করেন গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার উপপরিদর্শক মোহাম্মদ রোকন মিয়া। এই মামলায় প্রধান আসামি রকিব সরকার এবং দ্বিতীয় আসামি মাহিয়া মাহি।


একাত্তর/আরবিএস  

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আবারও আলোচনায় এসেছেন। তবে এবার কোনো নাটক বা সিনেমার কাজ নিয়ে নয়, বরং গত বছরের একটি ঘটনাকে কেন্দ্র করে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তাঁকে নতুন করে...
মাত্র কিছুদিন আগেই নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তারের পর ছাড়া পেয়ে আবার পুলিশের হাতে আটক হলেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। 
নারী নির্যাতন মামলায় মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।
গত বছর সাপের বিষ নিয়ে পার্টি করার অভিযোগ উঠেছিলো ভারতের বিতর্কিত ইউটিউবার এলভিস যাদবের বিরুদ্ধে। এতে বারবার জেরার মুখে পড়তে হয়েছিলো এলভিসকে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর