গায়ক নোবেল গ্রেপ্তার

আপডেট : ২০ মে ২০২৫, ০২:৫৪ পিএম

নারী নির্যাতন মামলায় মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।

মঙ্গলবার (২০ মে) ডিএমপির মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন গণমাধ্যমকে জানান, এক নারীর ধর্ষণ, পর্নোগ্রাফি ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় সোমবার রাত ২টার দিকে সারুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগেও ২০২৩ সালে ২০ মে নোবেলকে গ্রেপ্তার করা হয়। অনুষ্ঠানে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা হয়। সেই মামলায় ওই সময় তাকে গ্রেপ্তার করা হয়।

নোবেলের বিরুদ্ধে জিডি করেছিলেন তার স্ত্রী মেহরুবা সালসাবিলও। ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। কিন্তু বিয়ের ছয় মাস পার না হতেই সমস্যা শুরু হতে থাকে।

পরে সে সময় তার স্ত্রীর দাবি করেন, মাদক গ্রহণ এবং অন্য নারীর সঙ্গে মেলামেশায় বাধা দিতে গেলেই তাকে মারধর করতো নোবেল। এরপর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি।

একাত্তর/আরএ
মাত্র কিছুদিন আগেই নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তারের পর ছাড়া পেয়ে আবার পুলিশের হাতে আটক হলেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। 
গত বছর সাপের বিষ নিয়ে পার্টি করার অভিযোগ উঠেছিলো ভারতের বিতর্কিত ইউটিউবার এলভিস যাদবের বিরুদ্ধে। এতে বারবার জেরার মুখে পড়তে হয়েছিলো এলভিসকে।
বাঘের নখ দিয়ে লকেট বানিয়ে গলায় ঝুলিয়ে রাখার অপরাধে ভারতীয় জনপ্রিয় রিয়ালিটি শো বিগবসের তারকা ভার্থুর সন্তোষকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রতিযোগিতা চলাকালীন বিগবসের ঘর থেকেই গ্রেপ্তার হয়েছেন।
প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় রিমান্ড শেষে জামিন পেয়েছেন আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেল।সোমবার বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এই আদেশ দেন।এদিন আসামি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর