বেঙ্গালুরুর গ্যালারিতে কোহলি-অনুষ্কার মেয়ে জামাই!

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১০:০১ পিএম

অনেকে বলছেন- মেয়ে ভামিকার জন্য কি এখন থেকেই ছেলে দেখা শুরু করেছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা! তবে, অন্যরা বলছেন- এটা শুধু উড়ো কথা নিছক কিছুই না। ২ বছর ৩ মাসের মেয়ের জন্য কিসের আবার তাড়া!

সোমবার চিন্নাস্বামী স্টেডিয়ামের গ্যালারিতে তাদের ‘জামাই’কে দেখে চমকে গিয়েছেন সকলে। খবর আনন্দবাজার পত্রিকার।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে ব্যাটিং সহায়ক উইকেটেও রান পাননি কোহলি। তার দলও হেরেছে। আইপিএলের নিয়ম ভাঙার জন্য হয়েছে জরিমানাও। এত কিছু খারাপের মধ্যেও একটি ভাল ঘটনাও রয়েছে বিরুষ্কার জন্য। দু’বছরের মেয়ের জন্য জামাই পেয়ে গেলেন তারা!

সোমবার খেলা দেখতে আসা এক খুদে ক্রিকেট ভক্ত প্রকাশ্যেই ভালবাসার কথা জানাল। বিরাট-অনুষ্কার মেয়ে ভামিকাকে অবশ্য নয়। সরাসরি শ্বশুরকেই জানিয়ে দিল, সে ভামিকাকে ভালবাসে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং চেন্নাই সুপার কিংস ম্যাচের এই ঘটনাই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

চিন্নাস্বামী স্টেডিয়ামের গ্যালারিতে পোস্টার হাতে দেখা গিয়েছে খুদে ক্রিকেট ভক্তকে। তার পোস্টারে লেখা ছিল, ‘হাই বিরাট কাকু, আমি কি ভামিকাকে এক দিন ডেটে নিয়ে যেতে পারি?’

image


একরত্তি ক্রিকেটপ্রেমী যে আসলে বিরুষ্কা-কন্যা ভামিকাকে ভালবাসে, সে কথা প্রকাশ্যেই বুঝিয়ে দিয়েছে সে। তার ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। অনেকে মজা পেলেও, কেউ কেউ একরত্তির পাকামি দেখে ক্ষুব্ধ।

আইপিএলে কোহলির ব্যাটে আলো-আঁধারি। কোনো ম্যাচে রান পাচ্ছেন। আবার কোনো ম্যাচে বাজে শট খেলে আউট হচ্ছেন। যদিও তাকে দেখে বোঝা যাচ্ছে, ছন্দ ফিরে পাওয়া কোহলি উপভোগ করছেন ক্রিকেট।

আরও পড়ুন: সেনাবাহিনীতে যোগ দিলেন বিটিএস তারকা জে-হোপ

বেঙ্গালুরুর প্রতি ম্যাচেই গ্যালারিতে দেখা যাচ্ছে অনুষ্কাকে। এক দিনের বিশ্বকাপের আগে কোহলি নিজের ছন্দ নিয়ে দ্বন্দ্বে থাকতে পারেন। কিন্তু মেয়ের প্রথম প্রেমিক কে, তা নিয়ে আর দ্বন্দ্ব থাকলো না বিরুষ্কার।


একাত্তর/আরএ

বিরাট কোহলি আর আনুষ্কা শর্মা। ভারতের দুই জগতের দুই শীর্ষ তারকা। বলিউড আর ক্রিকেট, এনিয়ে ভারতবাসী রীতিমতো মোহাবিষ্ট। তাই এই দুই জগতের দুই সেরা তারকা যখন বিনে সূতোয় বাঁধা পড়লেন, তখন গোটা ভারতই স্বাগত...
এই প্রথমবার ক্রিকেটের কোন বড় আসরে বিরাট কোহলির পাশে নেই বলিউড তারকা আনুস্কা শর্মা। মেলবোর্নে যখন পাকিস্তানের বিরুদ্ধে স্মরণীয় ইনিংস খেলতে ব্যস্ত কোহলি, তখন প্রায় ৯ হাজার কিলোমিটার দূরে কলকাতায়...
গাঁটছড়া বেঁধেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। তাদের প্রতিবেশী হচ্ছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলী। প্রস্তুতি অনেকটাই শেষ। অপরদিকে গতকাল বিয়ের পর আজ ‘ভিক্যাট’ গিয়েছেন হানিমুনে। নবদম্পতি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর