বচ্চন নাতনির মিথ্যা খবরে ইউটিউবকে আদালতের ভর্ৎসনা

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ০৫:৫০ পিএম

বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের নাতনী ১১ বছর বয়সী আরাধ্যা বচ্চনের দায়ের করা আবেদনের শুনানির সময় ভারতের একটি আদালত ইউটিউবের সমালোচনা করেছে। 

বৃহস্পতিবার বিবিসি জানায়, আরাধ্যা আবেদনে বলে, একটি ইউটিউব চ্যানেল তার "জীবন এবং স্বাস্থ্য" সম্পর্কে মিথ্যা খবর প্রকাশ করেছে। এই ধরনের প্রতিবেদনের বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞার আদেশ চাওয়া হয় আবেদনে। 

দিল্লি হাইকোর্টের একজন বিচারক নিষেধাজ্ঞার অনুমতি দিয়ে বলেন, লোকের কাছে ভুল তথ্য যাওয়ার জন্য ইউটিউবও দায়ী ছিল।

অভিনেতা অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের কন্যা আরাধ্যাকে প্রায়শই চলচ্চিত্র উত্সব এবং অন্যান্য পাবলিক ইভেন্টে বাবামায়ের সাথে দেখা যায়।

বিচারক ইউটিউবকে অবিলম্বে ভিডিওগুলো সরিয়ে নেয়া হয়েছে কিনা তা নিশ্চিত করতে বলেছেন। আবেদনে ইউটিউব এবং কয়েকটি ইউটিউব চ্যানেল অপারেটরকেও সমন জারি করা হয়েছে।

একটি শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা আইনত সম্পূর্ণরূপে অসহনীয় বলে মন্তব্য করেন তিনি।

ভারতে অনেকগুলো ইউটিউব চ্যানেল রয়েছে যেগুলোর লক্ষ্য চাহিদা অনুযায়ী সেলিব্রিটিদের খবর প্রচার করা। প্রায়শই তথ্যের প্রতি সামান্য গুরুত্ব না দিয়ে চমকপ্রদ বা বিতর্কিত বিষয়বস্তু প্রচার করে তারা। 

বেশ কিছু ভারতীয় সেলিব্রিটি তাদের গোপনীয়তা আক্রমণ করা এবং পাপারাজ্জিদের দ্বারা ক্রমাগত তাদের সন্তানদের ছবি তোলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।


একাত্তর/এসজে

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন...
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর...
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর