বাবা হলেন ‘হ্যারি পটার’ তারকা ড্যানিয়েল র‌্যাডক্লিফ

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১১:৫৬ এএম

‘হ্যারি পটার’ -খ্যাত তারকা ড্যানিয়েল র‌্যাডক্লিফের জীবনে নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রথম বার বাবা হলেন হলিউডের ব্রিটিশ এ অভিনেতা।

সম্প্রতি সন্তানের জন্ম দিয়েছেন ড্যানিয়েলের এক দশকের প্রেমিকা এরিন ডার্ক।

নিউ ইয়র্কের রাস্তায় সোমবার দেখা যায় ‘হ্যারি পটার’ তারকাকে, সঙ্গেই ছিলেন সদ্য মা হওয়া এরিন।

অভিনেত্রীর সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্ক ড্যানিয়েলের। সম্পর্কের ১০ বছর পরে ড্যান ও এরিনের পরিবারে এলো নতুন সদস্য।

ঘনিষ্ঠ সূত্র জানায়, খুদে সদস্যের আগমনে ভীষণ খুশি তারা দু’জনেই।

২০১৩ সালে ‘কিল ইয়োর ডার্লিংস’ ছবিতে প্রথম বার একসঙ্গে কাজ করেন ড্যানিয়েল ও এরিন। ওই ছবির সেটেই বন্ধুত্ব থেকে প্রেম। তারপরে কেটে গেছে প্রায় এক দশক।

‘কিল ইয়োর ডার্লিংস’ -এর সেটে সেই যে একে অপরের হাত ধরেছিলেন, তারপর থেকে একসঙ্গেই পথ চলা ড্যান ও এরিনের।

যদিও এই সম্পর্ককে ব্যক্তিগত পরিসরে রাখতেই পছন্দ করেন যুগল। ‘হ্যারি পটার’ -এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয়ের দৌলতে সিনেপ্রেমীদের কাছে পরিচিত মুখ ড্যানিয়েল।

অন্যদিকে, ড্যানিয়েলের জনপ্রিয়তার ধারেকাছে না থাকলেও হলিউডে নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন আমেরিকান অভিনেত্রী এরিন ডার্ক। অভিনয় করেছেন ‘গুড গার্লস রিভল্ট’, ‘বিসাইড স্টিল ওয়াটার্স’, ‘মুনশাইন’-এর মতো ছবি এবং সিরিজে।

আরও পড়ুন: হিরোইন তো রোবট না: ববি

২০১৬ সালে ড্যানিয়েলের সঙ্গে ‘ডোন্ট থিংক টোয়াইস’ ছবিতেও অভিনয় করেছেন এরিন। তবে শুধু অভিনয় নয়, এরিনের সঙ্গে ভবিষ্যতে চিত্রনাট্য লেখার ইচ্ছে রয়েছে বলেও জানিয়েছেন ড্যানিয়েল।


একাত্তর/আরএ

হ্যারি পটার সিরিজে প্রফেসর অ্যালবাস ডাম্বলডোর চরিত্রের অভিনেতা স্যার মাইকেল গ্যামবন মারা গেছেন।
হ্যারি পটার সিনেমায় হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করা অভিনেতা রবি কোল্ট্রান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।শুক্রবার (১৪ অক্টোবর) অভিনেতার এজেন্ট বেলিন্ডা রাইট জানান, মৃত্যুর আগে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর