হ্যারি পটার সিরিজে প্রফেসর অ্যালবাস ডাম্বলডোর চরিত্রের অভিনেতা স্যার মাইকেল গ্যামবন মারা গেছেন।
বিবিসি জানায়, বৃহস্পতিবার তার পরিবার সূত্রে জানা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিলো ৮২ বছর।
গ্যামবনের মৃত্যুর বিষয়টি তার স্ত্রী লেডি গ্যামবন এবং ছেলে ফার্গাস একটি বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেন।
ব্রিটিশ লেখক জে-কে রাউলিংয়ের উপন্যাস অবলম্বনে নির্মিত হ্যারি পটার ফিল্ম সিরিজে জাদু শিক্ষার স্কুল হগওয়ার্টসের প্রফেসর অ্যালবাস ডাম্বলডোর চরিত্রে তুমুল জনপ্রিয় ছিলেন এই অভিনেতা। হ্যারি পটার সিরিজের শেষ ছয়টি সিনেমায় ডাম্বলডোর চরিত্রে দেখা যায় স্যার মাইকেল গ্যামবনকে।
এর আগে এই সিরিজের দুটি সিনেমায় ডাম্বলডোর চরিত্রে অভিনয় করেন রিচার্ড হ্যারিস। সিরিজের তৃতীয় সিনেমা থেকে এ চরিত্রে অভিনয় করে প্রিয় প্রফেসর হিসেবে সবার মন জয় করে নেন গ্যামবন।
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে জন্ম নেওয়া এই অভিনেতার অভিনয় জীবন শুরু হয় মঞ্চে। শেক্সপিয়রের বেশ কয়েকটি সৃষ্টিতেও অভিনয় করে নিজের প্রতিভার পরিচয় রেখেছেন তিনি। ১৯৬২ সালে ওথেলো দিয়ে শুরু হয় তার থিয়েটার যাত্রা। থিয়েটারে ‘দ্য লস্ট প্রিন্স’-এ রাজা সপ্তম এডওয়ার্ড, ‘দ্য কিংস স্পিচ’-এ রাজা পঞ্চম জর্জের চরিত্রের মাধ্যমে ইংল্যান্ডের দুই রাজার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
১৯৯৯ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ তাকে নাইটহুড সম্মানে সম্মানিত করেন। তার ঝুলিতে আছে চারটি ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম (বাফটা) অ্যাওয়ার্ড। ১৯৪০ সালে ১৯ অক্টোবর জন্ম হয় এই অভিনেতার। তার বাবা ছিলেন ইঞ্জিনিয়ার। মা দর্জি।
বলিউড অভিনেতা রিও কাপাডিয়া মারা গেছেন