সেই স্মৃতি হাতড়ে আবেগে ভাসলেন সুস্মিতা

আপডেট : ২১ মে ২০২৩, ০৮:১১ পিএম

ভারতের হয়ে প্রথমবার মিস ইউনিভার্সে’ মুকুট জিতে গোটা বিশ্ব তোলপাড় করেছিলেন বাঙালি মেয়ে সুস্মিতা সেন। ২৯ বছর আগের সেই ঘটনা এখনো দারুণভাবে মোহিত করে রাখে। সেই কথা তিনি নিজের জানালেন। সেই স্মৃতিস্মরণ করতে গিয়ে আবেগতাড়িত হয়েছেন তিনি। 

বিশ্বের ৭৭টি দেশের প্রতিযোগীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সুম্মিতা সেন এবং ১৯৯৪ সালে মিস ইউনিভার্স খেতাব অর্জন করে প্রথম ভারতীয় নারী হিসাবে অনন্য কৃতিত্ব গড়েন।  ওই একই বছর ঐশ্বরিয়া রাইও মিস ওয়ার্ল্ডের মুকুটও পান।

সেই সময়ের ছবি শেয়ার করে ব্রক্ষ্মাণ্ড সুন্দরী সুস্মিতা সেন লেখেন, এই ছবিটি ঠিক ২৯ বছরের পুরনো। গ্রেট ফটোগ্রাফার প্রবুদ্ধ দাস গুপ্তের তোলা। এই ছবি যখন তোলা হয়, তখন আমার ১৮ বছর বয়স। আমাকে সুন্দরভাবে তুলে ধরেছিলেন এই ছবিটিতে।

image

ছবির ক্যাপশনে বলিউড অভিনেত্রী লেখেন, ফটোগ্রাফার তখনই আমায় বলেছিলেন, তুমি বুঝতে পারছ, যে তুমিই প্রথম মিস ইউনিভার্স যার ফটো আমি শ্যুট করছি। আমি গর্ব করে বলব, এটাই ভারতের প্রথম মিস ইউনিভার্স।

আবেগপ্রবণ হয়ে সুস্মিতা সেন লেখেন, আমার মাতৃভূমির জন্য প্রতিনিধিত্ব করা এবং জেতার একটা আলাদা বিশেষত্ব রয়েছে। এতটাই সম্মানের বিষয় যে আজও আনন্দে চোখে পানি আসে। ২৯ বছর পরেও। আমি এই দিনটিকে অত্যন্ত গর্বের সঙ্গে উদযাপন করি। স্মৃতি রোমন্থণ করি।

ছবিটি শেয়ার করার পরপরই, ভক্তেরা নানা আলোচনা করতে থাকেন। মন্তব্য বিভাগে অভিনন্দন বার্তার বন্যা বয়ে যায়। একজন লিখেছেন, আপনি তো আস্ত পাওয়ার হাউস। অন্য এক ভক্ত লিখেছেন, আপনি সব সময় সেরা মিস ইউনিভার্স থাকবেন।

image

সুস্মিতাকে পরবর্তীতে আর্য সিজন থ্রি-এ দেখা যাবে। যা ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে। তাছাড়াও, তাঁর ঝুলিতে রয়েছে ‘তালি’র মতো সিনেমা, যেটা শ্রীগৌরী সওয়ান্তের জীবনের উপর ভিত্তি করে তৈরি। তিনি ২০১৩ সালের ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি মামলার আবেদনকারীদের মধ্যে একজন ছিলেন।


একাত্তর/এআর

থাইল্যান্ডে চলমান ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। ২১ নভেম্বর জানা যাবে কার মাথায় উঠবে ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর মুকুট।
থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। এই প্রতিযোগিতার মূল পর্ব যতটা গুরুত্বপূর্ণ, অনলাইন ভোটিংও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ।
মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০২৪ মুকুট জিতলেন গুজরাটের সুন্দরী রিয়াহ সিংহ। রোববার রাজস্থানের জয়পুরে মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০২৪ এর ফাইনালের আসর বসে।
চলতি বছরের মিস ইউনিভার্স  আসরের উজ্জ্বল হয়ে ইতিহাসের পাতায়। কারণ অত্যন্ত রক্ষণশীল দেশ সৌদি আরব থেকে এই প্রথমবার কোনও সুন্দরীকে দেখা যাবে বিশ্বসুন্দরীদের মঞ্চে। বোরখা- আবায়ার বদলে বিকিনিতে র‌্যাম্পে...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর