ঈদে ওটিটি প্ল্যাটফর্মে জমজমাট সব আয়োজন

আপডেট : ০১ জুলাই ২০২৩, ০৫:২৬ পিএম

বড় পর্দার মতো ঈদ উপলক্ষে এবারও জমজমাট ওটিটি প্ল্যাটফর্মগুলো। ঈদে প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পেয়েছে একাধিক ওয়েব সিরিজ এবং ফিল্ম। তারকারও ব্যস্ত ঈদ আয়োজন নিয়ে।

মিশন হান্টডাউন (হইচই)

সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ যৌথভাবে হইচইয়ের জন্য বানিয়েছেন ওয়েব সিরিজ। এবারও তাঁরা নির্মাণ করেছেন পুলিশি অ্যাকশন ধাঁচের কাজ। অ্যান্টিটেরোরিস্ট স্কোয়াড প্রধান মাহিদের গল্পের পাশাপাশি দেখানো হয়েছে গ্রামের এক সাধারণ মেয়ে নীরার গল্প। সিরিজের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন এফএস নাঈম ও বিদ্যা সিনহা মিম।

image


মারকিউলিস (চরকি) 

একটি তরুণীর গল্প নিয়ে সাজানো হয়েছে আট পর্বের থ্রিলার ধাঁচের এই সিরিজটি। যেখানে ওই মেয়েটির হাতে খুন হয় তার প্রেমিক। এই তরুণী হয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয়েছে ওয়েব সিরিজ ‘মারকিউলিস’। এটি নির্মাণ করেছেন আবু শাহেদ ইমন। চরকির এই ওয়েবসিরিজে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু, সাবিলা নূর, মাজনুন মিজান, রাশেদ মামুন অপু, সাবেরী আলমসহ অনেকেই।

image


ইনফিনিটি টু (বিঞ্জে)

বুধবার সিরিজটি মুক্তি পেয়েছে বিঞ্জে। এই সিরিজের প্রথম কিস্তি ওটিটিতে এসেছিল মহামারির শুরুর বছর ২০২০ এ। সেবারে ‘ইনফিনিটি’র গল্প যেখানে শেষ হয়েছিল, এর সিক্যুয়েল শুরু সেখান থেকেই। এতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল  হাজির হয়েছেন খলনায়ক হিসেবে । এই সিরিজে তার লুক দেখে চমকে গেছেন অনেকেই। সাত পর্বের এই সিরিজে অ্যাকশন দৃশ্যে দেখো গেল শরীফুল রাজকে।

image


রক্তজবা (আইস্ক্রিন)

একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে আসা একটি চিঠিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘রক্তজবা’র গল্প। ‘কাঠবিড়ালি’ পরিচালক নিয়ামুল মুক্তার দ্বিতীয় সিনেমা ‘রক্তজবা’। ‘রক্তজবা’র প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও শরিফুল রাজ। এছাড়া ছবিটিতে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া।

image


মার্ডার নাইনটিজ (আরটিভি প্লাস)

‘মার্ডার নাইনটিজ’ নামটিই বলে দেয় খুনখারাপির ঘটনা নিয়ে তৈরি হয়েছে এই ওয়েব ফিল্ম। ৯০ দশকের একটা আলোচিত খুনের ঘটনাকে ঘিরে ওয়েব ফিল্ম। ছবিতে পুলিশি তদন্তের পাশাপাশি ওই সময়ের সামাজিক, পারিপার্শ্বিক অবস্থা ও সম্পর্কের দ্বন্দ্বগুলো তুলে আনা হয়েছে। আবু হায়াত মাহমুদ পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন খাইরুল বাসার, দীঘি, রুনা খান, সাজু খাদেম।

image


নিকষ (দীপ্ত প্লে)

থ্রিলার ঘরানার ওয়েব ফিল্ম ‘নিকষ’ মুক্তি পেয়েছে ওটিটি প্লাটফর্ম ‘দীপ্ত প্লে’তে। রুবেল হাসানের পরিচালনায় ওয়েব ফিল্মটি মুক্তি পেয়েছে সোমবার। দুই বোন-সুলতানা ও লিজাকে ঘিরে গল্প বুনেছেন নির্মাতা। সুলতানার চরিত্রটি করেছেন তাসনিয়া ফারিণ। নিকষ ওয়েব ফিল্মটিতে উঠে এসেছে আলো ও অন্ধকারের চিরশত্রুতার ভেতর দুই বোনের জীবনবাজির গল্প।

image


হুলুস্থুল (বঙ্গ)

ঈদে ওয়েবে মুক্তির অপেক্ষায় থাকা বেশিরভাগ কনটেন্টই থ্রিলার বা ডার্ক ঘরানার। এর মধ্যে ব্যতিক্রম ‘হুলুস্থুল’। ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা সাগর জাহান ওটিটিতে নিজের প্রথম সিরিজটি বানিয়েছেন কমেডি ঘরানার। চারটি আলাদা জায়গার চারটি ভিন্ন চরিত্রের গল্প নিয়ে ‘হুলুস্থুল’। ১৩ পর্বের সিরিজটি বিনা মূল্যে সিরিজটি দেখা যাচ্ছে। অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, আরমান ও নাদিয়া নদী।

image

একাত্তর/এসজে

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
তিন বছরের অপেক্ষার পর অবশেষে গত ২০ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অনুরাগ কাশ্যপের বহুল আলোচিত চলচ্চিত্র ‘কেনেডি’। কান চলচ্চিত্র উৎসবসহ বিশ্বের বিভিন্ন নামী উৎসবে প্রশংসা কুড়ানোর পর...
ঈদকে কেন্দ্র করে পরিবার মিলে দেখার মতো একটা সিনেমা বানানোর ইচ্ছা ছিল তার। সেই ইচ্ছা–স্বপ্ন বুননে শ্লোগান রেখেছেন সংবিধিবদ্ধ সতর্কীকরণ: পরিবার ছাড়া দেখা নিষেধ। 
ঈদে মুক্তির দৌড়ে যুক্ত হয়েছে আরও একটি সিনেমা ‘চক্কর ৩০২’। নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবনের প্রথম চলচ্চিত্র এটি। সিনেমায় মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মোশাররফ করিমকে। এছাড়াও রয়েছেন তারিন...
দীর্ঘ ১৮ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে যে রাজনৈতিক পরিবর্তন আনা হয়েছে, তাকে অর্থবহ করতে না পারলে এবং জনগণের ভাগ্য পরিবর্তনে সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশের গণতন্ত্র বড়ো ধরনের হুমকির মুখে...
ফুটবল দর্শনের এক কঠিন ও স্নায়ুচাপের লড়াই শেষে আবারও ফুটবলের রাজসিংহাসনে বসলো স্পেন। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে নিয়ন্ত্রণ বনাম বিশৃঙ্খলার এক ধুন্ধুমার লড়াই প্রত্যক্ষ করলো ফুটবলবিশ্ব। যেখানে লুইস দে লা...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর