ঈদে মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৬:৪৬ পিএম

ঈদে মুক্তির দৌড়ে যুক্ত হয়েছে আরও একটি সিনেমা ‘চক্কর ৩০২’। নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবনের প্রথম চলচ্চিত্র এটি। সিনেমায় মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মোশাররফ করিমকে। এছাড়াও রয়েছেন তারিন জাহান, রওনক হাসান, সুমন আনোয়ার, শ্বাশ্বত দত্ত সহ অনেকে। 

শহরে রহস্যজনকভাবে খুন হলে প্রকৃত অপরাধীকে ধরার দায়িত্ব পড়ে গোয়েন্দা বিভাগের চৌকস কর্মকর্তার কাঁধে। নিজের টিমকে সাথে নিয়ে এক এক করে রহস্যের জট খুলতে থাকেন তিনি। পাশাপাশি তার জীবনেও আছে পারিবারিক সম্পর্কের নানা টানাপোড়েন। 

ঠিক এমনই একটি গল্প নিয়ে প্রথমবারের মত বড় পর্দায় হাজির হচ্ছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন। সিনেমায় রহস্যের জট খুলতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। আমাদের দেশে এ ধরনের গোয়েন্দা চরিত্র নিয়ে আগে বড় পর্দায় সেভাবে কাজ হয়নি বলে জানালেন নির্মাতা। 

মোশাররফ করিমের সাথে আগেও বেশ কিছু কাজ করেছেন এই নির্মাতা। পাশাপাশি কাজের বাইরেও আছে দু’জনের সুসম্পর্ক। ঈদে মুক্তি প্রতিক্ষীত অন্যান্য সিনেমার সাথে তুলনা নিয়ে নির্মাতা বলেন, দর্শক কোনটা গ্রহণ করবে সেটা তাদের উপর নির্ভর করে। তবে সিনেমা নিয়ে নির্মাতা সন্তুষ্ট।

সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তারিন জাহান, শ্বাশ্বত দত্ত, রওনক হাসানসহ অনেকে।  চক্কর ৩০২ – দর্শকদের রহস্য রোমাঞ্চের আলাদা এক স্বাদ দেবে এমন প্রত্যাশা নির্মাতার। 

একাত্তর/এসি
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
ঈদকে কেন্দ্র করে পরিবার মিলে দেখার মতো একটা সিনেমা বানানোর ইচ্ছা ছিল তার। সেই ইচ্ছা–স্বপ্ন বুননে শ্লোগান রেখেছেন সংবিধিবদ্ধ সতর্কীকরণ: পরিবার ছাড়া দেখা নিষেধ। 
ঈদ আনন্দের একটা অংশ হলো, হলে গিয়ে ঈদের সিনেমা দেখা। কোথায়, কোন হলে, কী সিনেমা দেখা হবে, তা আগে থেকেই সিনেমাপ্রেমীদের পরিকল্পনার মধ্যে থাকে।
বলিউড বাদশাহ শাহরুখ খান প্রতি বছর ঈদে ভক্তদের সঙ্গে দেখা করেন এবং শুভেচ্ছা জানান। এ বছরও তার কোন ব্যতিক্রম ঘটেনি। ঈদের দিন মুম্বাইয়ে তার বাড়ির বাইরে জড়ো হওয়া ভক্ত-অনুরাগীদের সঙ্গে দেখা করেন এবং...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর