অদেখা জগতের নিষিদ্ধ এলাকার গল্প হ্যাকার হিমেল

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৭:৩৪ পিএম

লেখক ও তথ্যপ্রযুক্তি সাংবাদিক রাহিতুল ইসলামের কল্যাণে আমরা নানা পেশার নানা মানুষের কথা জানতে পেরেছি--কৃষকপুত্র নিয়ামুল থেকে শুরু করে বাবাকে বাঁচাতে দুই ভাই শুভ ও সৈকতের জীবনযুদ্ধের গল্প, মধুপুরের গারো তরুণ সুবীর নকরেক থেকে ৭৪ বছর বয়সী নারী প্রোগ্রামার শাহেদা মুস্তাফিজ অথবা গৌরনদীর এক স্কুলের ডিজিটাল হওয়ার গল্প। 

এমন অজস্র জীবনযুদ্ধ ও যোদ্ধাদের গল্প তিনি আমাদের সামনে আনেন। সেসব আবার লিপিবদ্ধ করেন বইয়ের পাতায়। তখন সেই সত্যি ঘটনাই আমাদের আরও আপ্লুত করে, আরও বিশদভাবে আমরা জানতে পারি গল্পের পেছনের বিস্তারিত গল্প। 

কিন্তু এবার রাহিতুল ইসলাম বৃত্ত ভেঙে লিখেছেন এমন একজনকে নিয়ে, যাদের সম্পর্কে তিনি নিজেও কখনো সেভাবে লেখেননি। আমাদের জ্ঞানও খুব সীমিত এই বিষয়ে। জানলেও যতটা জানি, তার বেশির ভাগটাই অদেখা জগতের নিষিদ্ধ এক এলাকা নিয়ে জল্পনা-কল্পনা। রাহিতুল ইসলাম এবার তুলে এনেছেন সেই অদেখা জগতের গল্প--'হ্যাকার হিমেল'। এই গল্প হ্যাকিংয়ের। এই গল্প হ্যাকারের। এমন একজন হ্যাকার, যে মিশে আছে আমাদের ভিড়েই, তবু তাকে আমরা আলাদা করতে পারি না। বই পড়তে পড়তে পাঠক নিজেও জড়িয়ে যাবেন পাল্টাপাল্টি শ্বাসরুদ্ধকর সাইবার হামলায়। 

হ্যাকার হিমেলের সম্পর্ক কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম বলেন,  ‘এই প্রথম থ্রিলার উপন্যাস লিখেছি। আমি নিজেও এক আশ্চর্য রোমাঞ্চ অনুভব করেছি লেখার সময়। এই বইয়ের প্রধান চরিত্র হিমেলের সঙ্গে সঙ্গে প্রতিটা মুহূর্তে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। চেষ্টা করেছি জয়লাভ করার। 

যেকোনো চ্যালেঞ্জ পেলেই হিমেলের যেমন শিরদাঁড়া খাড়া হয়ে ওঠে, রক্তে প্রজাপতি নাচে, আমারও তা-ই হয়।' তিনি আরও বলেন, 'পাঠক যদি আমার অন্যান্য বইয়ের মতো এই বইকেও ভালোবেসে গ্রহণ করেন, তাহলেই কেবল মনে করব যে এই চ্যালেঞ্জে আমি জিততে পেরেছি।

‘হ্যাকার হিমেল’এর প্রি-অর্ডার চলছে। উপন্যাসটি প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী। 

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর