৮২তম রবীন্দ্র প্রয়াণ বার্ষিকী উপলক্ষে দুই দিনের স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা।
শুক্রবার থেকে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) রিসার্চ বিল্ডিং মিলনায়তনে এর আয়োজন করা হয়েছে। এতে অংশ নেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার শিল্পীরা। ছিলেন আমন্ত্রিত শিল্পীরাও।
স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সহ সভাপতি কাজল মুখার্জী। উপস্থাপনা করেন রাবিতা সাবাহ।
সংগঠনটির সভাপতি রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সংস্থার সভাপতি তপন মাহমুদ অস্ট্রেলিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, প্রতি বছর কবিগুরুকে তারই রচিত গান ও কথামালা দিয়ে স্মরণ করা হয়। এবারও তার ব্যতয় হয়নি।
তিনি জানান, সংস্থার অর্ধশতাধিক শিল্পী ছাড়াও দেশের খ্যাতনামা বেশ কয়েকজন শিল্পী এই আয়োজনে অংশ নিচ্ছেন। প্রথম দিনে অংশ নেন ২৩ জন।
স্মরণানুষ্ঠানের দ্বিতীয় ও সমাপনী দিন শনিবার আয়োজন শুরু হবে একই ভেন্যুতে সন্ধ্যা ছয়টা। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।
একাত্তর/এসি
