‘ডন’ হয়ে আসছেন রণবীর সিং

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৮:০৩ পিএম

কিছুদিন আগে বলিউডে একটি গুঞ্জন চাউর হয়েছিলো জনপ্রিয় সিনেমা ‘ডনের’ তৃতীয় কিস্তিতে শাহরুখের পরিবর্তে থাকবেন রণবীর সিং।

সেই গুঞ্জন এবার সত্য প্রমাণ হলো। ডন থ্রির পরিচালক ফারহান আক্তার বুধবার সিনেমার প্রথম লুক প্রকাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি টিজার প্রকাশ করে ফারহান জানিয়ে দিলেন রণবীর সিং নতুন ‘ডন’।

দুই মিনিটের ওই টিজারে প্রথমে রণবীরের চেহারা দেখানো হয়নি । এরপর ধীরেধীরে ভক্তদের দেখানো হয় কে হচ্ছেন নতুন ডন।

টিজারে কালো জ্যাকেট পরিহিত রণবীরকে ডন চরিত্রের কয়েকটি সংলাপ বলতে দেখা যায়।

টিজারের শুরুতে লেখা রয়েছে 'নতুন যুগ শুরু'। এ বিষয়ে পরিচালক ফারহান আক্তার মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, 'অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান ডন সিনেমাকে আইকনিক রূপ দিয়েছে। এবার সময় এসেছে নতুন কাউকে এই দায়িত্ব তুলে দেয়ার।'

আরও পড়ুন : চলতি মাসে ইউটিউবে আসছে সৈয়দ সাহিলের ‘মুক্তি

এই পোস্টের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। শাহরুখ ভক্তরা কোনোভাবেই অন্য কাউকে ডন হিসেবে মেনে নিতে পারছেন না।

রণবীর ডন চরিত্রে কেমন কেমন করবে তা সময়ই বলে দেবে। বাজিরাও মাস্তানি, পদ্মাবতের মতো বেশ কয়েকটি হিট সিনেমা দেয়া রণবীরের দিকে তাকিয়ে রয়েছে অনেকে। রণবীরের 'রকি অর রানী কি প্রেম কাহিনী'ও হিটের পথে।

 

একাত্তর/পিএজে/কেএসএইচ

সম্প্রতি মুক্তি পাওয়া রণবীর সিং অভিনীত 'ধুরন্ধর' সিনেমাটির সমাপ্তি যেখানে হয়েছে, সেখান থেকেই শুরু হতে চলেছে এক ভয়ংকর রক্তের ইতিহাস।
বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে রণবীর সিংয়ের নতুন স্পাই-অ্যাকশন থ্রিলার 'ধুরন্ধর'। হলিউডের 'অ্যাভাটার'-এর মতো দানবীয় সিনেমাকেও তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ৫০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে এই ছবি।
বলিউডে আবারও খুশির খবর। অপেক্ষার প্রহর শেষ। সুপারস্টার দীপিকা পাডুকোনের কোলজুড়ে এলো এক কন্যা সন্তান। নাম রাখা হয়েছে ‘লক্ষ্মী’। চলতি বছর ফেব্রুয়ারি মাসে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ঘোষণা করেছিলেন...
বলিউড অভিনেতা রণবীর সিং এর সাথে ছয় বছরের প্রেম করার পর, ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে গাঁটছড়া বাঁধেন দীপিকা। তখন থেকেই ভক্তদের প্রিয় জুটি হয়ে উঠেন তারা।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর