সরকারি অনুদানের বেশকিছু সিনেমা কেন মুক্তি পায়নি আজও?

আপডেট : ০১ জুলাই ২০২১, ০৮:৫০ পিএম

সরকারের চলচ্চিত্র অনুদান নীতিমালা অনুযায়ী, অনুদান পাওয়ার ৯ মাসের মধ্যে সিনেমা মুক্তি দেওয়ার কথা। এমন বাধ্যবাধকতা থাকলেও কোনো কোনো সিনেমার নির্মাণকাজ ৯ বছরেও  শেষ করতে পারেননি অনেক নির্মাতা। অনেকে আবার সিনেমার নির্মাণ কাজ শেষ করলেও মুক্তি দেননি প্রেক্ষাগৃহে। এনিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে বারবার।

অনুসন্ধানে জানা যায়, জয়া আহসানের ‘বিউটি সার্কাস’ ছবির শুটিং শুরু হয় ২০১৬ সালে। নানা কারণে ছবিটির শুটিংয়ে বেশ কয়েকবার বিঘ্ন ঘটে। ২০১৪-১৫ অর্থবছরে সরকারি অনুদানে পাওয়া মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ এত বছর  পেরুলেও আজও মুক্তি পায়নি। 

এ প্রসঙ্গে ‘বিউটি সার্কাস’ সিনেমার নির্মাতা মাহমুদ দিদার বলেন, আমার সিনেমার গল্পের প্রয়োজনেই শীতকাল দরকার ছিলো। শীতকালেই আমি শুটিং করেছি। এছাড়া সিনেমাটা আসলে বড়ো আয়োজনের সিনেমা। শুধু অনুদানের টাকায় এই সিনেমা সম্ভব নয়, তাই আমাকে স্পন্সর, প্রডিউসার খুঁজতে হয়েছে। ইত্যাদি নানা কারণেই সিনেমার শুটিং শেষ করতে দেরি হলেও ইতিবাচক খবর হচ্ছে সিনেমা শেষ হয়েছে। মিউজিক ভি এফ এক্সের কাজ চলছে। প্যান্ডেমিক পরিস্থিতি দেখে মুক্তির তারিখ ঠিক করবো এবং  অবশ্যই এটা সিনেমা হলে যাবে তারপর অন্য জায়গায়ায়।

২০১৩-১৪ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমার মধ্যে ড্যানি সিডাক পরিচালিত ‘কাঁসার থালায় রুপালি চাঁদ’ মুক্তি পায়নি আজও। ২০১৪-১৫ অর্থবছরে নূরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’, এন রাশেদ চৌধুরী পরিচালিত ‘চন্দ্রাবতী কথা’ মুক্তি পায়নি এখনও।

এদিকে ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া মনজুরুল ইসলাম মেঘের ‘বিলডাকিনি’ সিনেমাটির শুটিং এখনো শুরুই হয়নি। অথচ পেরিয়ে গেলো এক বছর।

‘বিলডাকিনি’ সিনেমার নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ বললেন, আমার সিনেমার বেশ কয়েকটি দৃশ্যে ভিড় দরকার, প্রচুর মানুষ দরকার। আর করোনার এই সময়ে এতো মানুষ পাবো কোথায়? পেলেও এই সময়ে এতো মানুষ নিয়ে শুটিং করা ঠিক হবে না। করোনার প্রকোপ কমলেই শুটিং শুরু করবো।

আরও পড়ুন: দুইদিনে দেশে আসছে মডার্না ও সিনোফার্মের ৪৫ লাখ ডোজ টিকা

২০১০-১১ অনুদানপ্রাপ্ত ফারুক হোসেনের ‘কাকতাড়ুয়া’ ছবির সর্ম্পূণ শুটিং শেষ হয়েছে আট বছর আগে, অথচ এখনও মুক্তি পায়নি কথা সাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি। 

একাত্তরকে ফারুক হোসেন জানান, অনুদান পাওয়ার পরে আমি ব্যক্তিগত জীবনে নানা সমস্যার সম্মুক্ষীণ হয়েছি। হার্ট অ্যাটাক হয়েছে, স্ত্রী, মা এবং বোন মারা গেছেন। ব্যক্তিগত জীবনে এতো বিপত্তির মধ্যেও আমি সিনেমাটির শুটিং শেষ করেছি থার্টি ফাইভ ক্যামেরায়। এখন সেটা ডিজিটালে কনভার্ট করতে হলো। এছাড়া এফডিসি আমার কাছে কিছু টাকা পায়। এই টাকা মওকুফ করলে খুব সহজেই আমি সিনেমাটা মুক্তি দিতে পারবো।

২০১১-১২ অর্থবছরে মারুফ হাসান আরমানের ‘নেকড়ে অরণ্যে’, প্রশান্ত অধিকারীর ‘হাডসনের বন্দুক’,টোকন ঠাকুরের ‘কাঁটা’, ২০১৩-১৪ অর্থবছরে জানেসার ওসমানের ‘পঞ্চসঙ্গী’ ছবিগুলো আলোর মুখ দেখবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে।

সর্বশেষ ২০১৮-১৯ অর্থবছরের ছবিগুলোর মধ্যে রয়েছে কবরীর ‘এই তুমি সেই তুমি’, মীর সাব্বিরের ‘রাতজাগা ফুল’, হোসেন মোবারক রুমীর ‘অন্ত্যেষ্টিক্রিয়া’, হৃদি হকের ‘১৯৭১ সেই সব দিন’, শমী কায়সারের ‘স্বপ্ন মৃত্যু ভালোবাসা’ ও আকরাম খানের ‘নকশি কাঁথার জমিন’। বছর ঘুরলেও এই ছবিগুলোর একটিও মুক্তি পায়নি সিনেমাহলে, এমনকি কোন কোন ছবির শুটিংও সম্পূর্ণ শেষ হয়নি।

একাত্তর/এসি

নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এবং অন্তর্গতভাবেই একজন খাঁটি শিল্পী।
বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট চর্চার অন্যতম পথিকৃৎ, ‘পাপেটম্যান’ খ্যাত মুস্তাফা মনোয়ার শেষবারের মতো কফিনবন্দি হয়ে ফিরলেন তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে। 
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের শেষকৃত্যের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে এই গুণী শিল্পীর মরদেহ। মঙ্গলবার (৩০ জুন) নামাজে...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর