রেনু চরিত্রের জন্য ওজন বাড়াতে হয়েছে: তিশা

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৮:৩৮ পিএম

দেশের দর্শক হৃদয় জয় করে শুক্রবার ভারতে মুক্তি পেলো ‌‘মুজিব: একটি জাতির রূপকার’। ছবিতে, বেগম মুজিবের পরিণত বয়সের চরিত্রে অভিনয় করা, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলছেন, চরিত্রটি নির্মাণে তাকে প্রচুর পড়তে হয়েছে। বাড়াতে হয়েছে ওজনও। অনবদ্য অভিনয়ে এই অভিনেত্রী বঙ্গবন্ধুর জীবনে বেগম ফজিলাতুন্নেসা মুজিবের কাজ ও ত্যাগ দারুণভাবে সিনেমায় ফুটিয়ে তুলেছেন। 

দেশে যখন 'মুজিব: একটি জাতির রূপকার' ছবি মুক্তি পায় তখন নুসরাত ইমরোজ তিশা তার অভিনীত আরেকটি ছবি নিয়ে ভিনদেশের মাটিতে। দক্ষিণ কোরিয়ার বুসানে অবস্থানকালেই তিনি ভেসেছেন দর্শক প্রশংসায়। তবে বলেছেন, ছবিটির প্রিমিয়ারে স্বশরীরে থাকতে পারলে তার ভালো লাগতো।

তিশা বলেন, তবে ঢাকা থেকে যে ধরনের প্রতিক্রিয়া পেয়েছি, তাতে আমি অভিভূত। ছবিতে আমার প্রতিটি মুহূর্তে ধরে আমার কাছে ক্ষুদে বার্তা এসেছে। প্রশংসা করেছে। আমার অভিনয়ের মাধ্যমে তারা চরিত্রের সঙ্গে মিশে যেতে পেরেছেন। এসব কারণে মনে হয়ে আমরা যতটুকুই পরিশ্রম করেছি, সেটা স্বার্থক হয়েছে।

রেনু চরিত্রের জন্য ওজন বাড়াতে হয়েছে: তিশা

চরিত্রটি নির্মাণে মূল চ্যালেঞ্জ তিশা পাড়ি দিয়েছেন এই সংক্রান্ত প্রচুর বই পড়ে। তিশা বলেন, বঙ্গবন্ধুর প্রচুর ভিডিও আছে। কিন্তু রেনুর (বঙ্গবন্ধুর সহধর্মনী) কোনো ভিডিও ছিলো না, তাই আমাকে প্রচুর পড়তে হয়েছে, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলতে হয়েছে, চরিত্রটিতে বুঝতে হয়েছে। তারপরেই ক্যামেরার সামনে দাঁড়ানো।

তাতে চরিত্রটি আত্মস্থ করা গেলেও, পর্দায় বেগম মুজিব চরিত্রে হাজির করতে শরীরের ওজন বেশ বাড়াতে হয়েছে তিশাকে। এ সম্পর্কে তিনি বলেন, চরিত্রের মেকাপ থেকে গেটআপ-সবই পরিচালক ও তার দলের সিদ্ধান্তেই হয়েছে। তবে হ্যাঁ, আমার একটি বিষয়ে বেশ কষ্ট করতে হয়েছে, অনেক ওজন বাড়াতে হয়েছে।

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা রেনু চরিত্র নিয়ে আরও বলেন, ভয় ছিলো, শঙ্কা ছিলো, দ্বিধা ছিলো। কিন্তু তারপরেও মনে করি আমরা উতরে যেতে পারছি। কঠিন একটি পথ পাড়ি দিতে হয়েছে আমাদের। 

একাত্তর/এসি

বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর