ওমর সানীর চড়কে মিথ্যা বললেন জায়েদ

আপডেট : ১২ জুন ২০২২, ০৯:২০ পিএম

রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অভিনেতা ডিপজলের ছেলের বিয়েতে জায়েদ খানকে চড় মারায় ওমর সানীকে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জায়েদ খানের বিরুদ্ধে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জায়েদ। একইসঙ্গে ওমর সানী তাকে চড় দিয়েছেন এ কথাও মিথ্যে দাবি করেছেন তিনি।

এ বিষয়ে রোববার (১২ জুন) একাত্তরকে জায়েদ খান বলেন, অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। বিয়ের অনুষ্ঠানে অনেক মানুষ ছিলো এবং সেখানে চড় মারা বা পিস্তল দিয়ে গুলি করার হুমকির কোনো ঘটনা ঘটেনি এবং আমার সাথে কোনো পিস্তলও ছিলো না।

বিষয়টি নিয়ে ডিপজল একাত্তরকে বলেন, তার ছেলের বিয়ের অনুষ্ঠানে এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। কেউ ষড়যন্ত্র করে এমনটা রটাতে পারেন বলেও মনে করছেন এই অভিনেতা।

তবে এ বিষয়ে ওমর সানীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

অবশ্য এর আগে ওমর সানি গণমাধ্যমকে বলেছেন, বেয়াদবির একটা সীমা আছে। ও (জায়েদ খান) ইন্ডাস্ট্রিতে থেকে সবার সঙ্গে বেয়াদবি করবে, নারীদের সঙ্গে বিকৃত আচরণ করবে, এসবের একটা সীমা আছে। সে মৌসুমীর সঙ্গে বেয়াদবি করার চেষ্টা করেছে। আরো কিছু বিষয় আছে।

আরও পড়ুন: সোনিয়া গান্ধী দিল্লির হাসপাতালে ভর্তি

জায়েদ খানকে চড় মারার কথা উল্লেখ করে নব্বই দশকের এই সুপারস্টার বলেছেন, আমি গিয়েই চড় মেরেছি। সে আমাকে পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়েছে। তখন আমি একটি গালি দিয়েছি। এ সময় রোজিনা আপা, অঞ্জনা আপা, সুচরিতা আপা উপস্থিত ছিলেন। এর চেয়ে বেশি কিছু আপাতত বলতে পারবো না।

একাত্তর/আরএ

ডিগবাজিখ্যাত ঢাকায় সিনেমার নায়ক জায়েদ খান। সামাজিক মাধ্যমে বিনোদনের খোরাক হিসেবেও পরিচিত তিনি। কখনো পোশাকের বাহারি দাম, কখনো বিয়ের খবর, শিল্পী সমিতির ইস্যু আবার কখনো ডিগবাজি নিয়ে তার সোশ্যাল...
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনের ওপর দেয়া হাইকোর্টের নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত।
বরাবরই ঈদ উপলক্ষ্যে নতুন সিনেমা ঘিরে সিনেমাপ্রেমীদের থাকে ভীষণ আগ্রহ । প্রযোজক-পরিচালকরাও এবারের ঈদে বেশ উৎসাহ নিয়ে সিনেমা মুক্তি দিতে যাচ্ছেন। এখন পর্যন্ত মুক্তির দ্বারপ্রান্তে রয়েছে ১৪টি সিনেমার...
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে দুবাই যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর