কিংবদন্তি ফটোগ্রাফার এলিয়ট এরউইট মারা গেছেন

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:২৪ পিএম

ফটোগ্রাফার এলিয়ট এরউইট মারা গেছেন। নিউইয়র্কে নিজ বাসায় বৃহস্পতিবার এলিয়টের মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এলিয়ট এরউইট ১৯২৮ সালের ২৬ জুলাই ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন। ১৯৫৩ সাল থেকে তিনি ফটোগ্রাফার হিসেবে কাজ শুরু করেন।

ফটোগ্রাফি ক্যারিয়ারে অনেক গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করেছেন এলিয়ট। তার সবচেয়ে আলোচিত কাজ হলো, ১৯৫৯ সালে তৎকালীন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং সোভিয়েত প্রধানমন্ত্রী নিকিতা ক্রুশ্চেভের মধ্যে দ্বন্দ্বের একটি ছবি।

২০১৭ সালে রাশিয়ার অক্টোবর বিপ্লবের শতবার্ষিকীতে বিবিসিকে একটি সাক্ষাৎকারে দেন এলিয়ট। দুই বিশ্ব নেতার মধ্যে ঝগড়া দেখার অনুভূতি প্রকাশ করেন সেখানে।

রাজনৈতিক ছবির পাশাপাশি ক্যামেরায় দুঃখকেও ধারণ করেছিলেন তিনি। এর মধ্যে অন্যতম হলো, স্বামীর শেষকৃত্য অনুষ্ঠানে জ্যাকুনিল কেনেডির উপস্থিতির ছবি।

এছাড়া তিনি পশুপাখি বিশেষ করে কুকুরের ছবি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের ছবিও তার ক্যামেরায় ধারণ করেছিলেন।

১৯৬০ সালে তিনি মেরিলিন মনেরো অভিনীত সিনেমা দ্য মিসফিটসের প্রমোশনাল ফটোগ্রাফি করেছিলেন। যার শ্যুটিং হয়েছিলো নেভাদা মরুভূমিতে।

এলিয়ট দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, ছবিতে ক্যামেরার কারিকুরির চেয়ে আবেগ ও অনুভূতি বেশি কথা বলে।

 

একাত্তর/পিএজে
শুধু পর্দার অভিনয় দিয়েই নয়, বাস্তব জীবনেও এক বিরল দেশপ্রেমের উদাহরণ গড়েছিলেন নানা পাটেকার। ১৯৯৯ সালের ঐতিহাসিক কারগিল যুদ্ধের সময় সরাসরি দেশের সেবা করতে সীমানায় ছুটে গিয়েছিলেন তিনি।
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে ৯২ বছর বয়সে রোববার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আগের শনিবার সন্ধ্যায় শারীরিক অসুস্থতার কারণে তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা...
দেশের নন্দিত গিটারিস্ট সেলিম হায়দার মারা গেছেন।
তামিল চলচ্চিত্র জগতের প্রখ্যাত অভিনেতা মাধান বব মারা গেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর