বক্স অফিসে ছুটে চলেছে রণবীরের অ্যানিমেল

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১১:০৫ এএম

বক্স অফিসে চলছে এখন অ্যানিমেল ঝড়। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক জানায়, ভারতীয় বক্স অফিসে প্রথমদিনে আয় ছিলো ৬৩ কোটি রুপি। বিশ্বব্যাপী আয় করেছে ১১৬ কোটি রুপি।

মুক্তির আগে থেকেই শোরগোল চলছিলো সিনেমাটি নিয়ে। বাবার প্রতি ভালোবাসা থেকে একটি ছেলের সহিংস হয়ে ওঠার গল্প নিয়ে গড়ে উঠেছে অ্যানিমেলের গল্প। এই সিনেমার একটি দৃশ্যের সংলাপে রনভীর বলেন, ‘আজকের পর যদি তোমার ওপর একটা আঁচড় আসে, দুনিয়া জ্বালিয়ে দেবো বাবা’।

দর্শক-সমালোচকদের মতে, ‘অ্যানিমেল’-এ রণবীর তার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় করেছেন।

সিনেমাটিতে আরও একটি বড় চমক হলো ববি দেওলের খল চরিত্রে অভিনয়। যা ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। রণবীর ছাড়াও অ্যানিমেলে অভিনয় করেছেন, রাশমিকা মান্দানা, অনিল কাপুর, শক্তি কাপুর, প্রেম চোপড়া, রবি গুপ্তা, তৃপ্তি ডিমরি, সৌরভ সচদেব। ‘কবির সিং’ খ্যাত সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমাটির বাজেট ১০০ কোটি রুপি। সোমবার বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি।

একাত্তর/পিএজে
বলিউডের ইতিহাসের অন্যতম সেরা রোমান্টিক সিনেমা 'কাল হো না হো'-র সেই চঞ্চল অথচ গম্ভীর 'নায়না' চরিত্রটির কথা মনে আছে? চরিত্রটিতে প্রীতি জিনতার অভিনয় আজও দর্শকের চোখে পানি আনে। কিন্তু সম্প্রতি নেটপাড়ায়...
বলিউড সুন্দরী তারকা জাহ্নবী কাপুর বর্তমানে তার আসন্ন ছবি ‘পেড্ডি’ নিয়ে ব্যস্ত থাকলেও, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এক হাড়হিম করা অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। মাত্র ১৫ বছর বয়সে স্কুলের আইটি...
এক সাক্ষাৎকারে নিজের পুরোনো সহকর্মী জন আব্রাহামকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল পড়ে গেছে।
বলিউড তারকা রণবীর সিং অভিনীত স্পাই-থ্রিলার ছবি 'ধুরন্ধর' তার বিষয়বস্তুর কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে নিষিদ্ধ হয়েছে। যদিও এনিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি মধ্যপ্রাচ্যের কোনো দেশ।
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
জাতীয় ঐক্য গড়ে তোলা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে গণমাধ্যমকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার দুপুরে, রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয়...
প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
রাজধানী ঢাকার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রবেশপথ ধউর-আশুলিয়া সড়কের যানজট নিরসন এবং দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের গতি বাড়াতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর