ওং কার-ওয়াইয়ের সেরা পাঁচ সিনেমা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:২৯ পিএম

ওং কার-ওয়াই সিনেমাজগতে এক নান্দনিক পরিচালকের নাম। সিনেমাকে কিভাবে নান্দনিকভাবে উপস্থাপন করা যায় তার প্রমাণ ওং কার-ওয়াইয়ের সিনেমাগুলো। তার সিনেমার প্রতিপাদ্য বিষয় হলো, দৃশ্যের দৃষ্টিনন্দন উপস্থাপন, মুগ্ধকর আবহসঙ্গীত, আলোর মুগ্ধতা। এক কথায় ওং কার-ওয়াই ক্যামেরা নিয়ে খেলেন। ১৯৫৮ সালে সাংহাইয়ে জন্ম ওং কার-ওয়াইয়ের। মাত্র পাঁচ বছর বয়সে বাবা-মার সাথে হংকংয়ে চলে আসেন তিনি। গ্র‍্যাজুয়েশন করেছেন গ্রাফিক্স ডিজাইন নিয়ে। ১৯৮১ সালে তিনি স্থানীয় ব্রডকাস্টার টিভিবি’র স্ক্রিপরাইটার স্কিমে ট্রেনিং নেন। এরপর বেশকিছু সিনেমাতে স্ক্রিপরাইটার হিসেবে কাজ করেন। ১৯৮৮ সালে ‘অ্যাজ টিয়ারস গো বাই’ পরিচালক হিসেবে তার প্রথম কাজ। এই প্রতিবেদনে আমরা জানবো ওং কার ওয়াইয়ের পাঁচটি অন্যতম সিনেমা নিয়ে।

ইন দ্য মুড ফর লাভ

ইন দ্য মুড ফর লাভ একটি অন্যরকম প্রেমের গল্প। রোমান্টিক জনরার সিনেমা হলেও এতে নেই তথাকথিত ‘১৮+ দৃশ্য’। আপনাকে খুব সহজেই গল্প ও ক্যামেরার জালে বন্দী করে ফেলবে ইন দ্য মুড ফর লাভ। সিনেমাটি দুজন নিঃসঙ্গ মানুষের জীবন নিয়ে। দুজন মানুষের একাকিত্বকে দারুণভাবে উপস্থাপন করা হয়েছে এই সিনেমায়। ২০০০ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন টনি লিউং চিউ-ওয়াই এবং ম্যাগি চিউং। ইন দ্য মুড ফর লাভে অভিনয় করে টনি ২০০০ সালের কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পান।

ফলেন অ্যাঞ্জেলস

তিনজন ভিন্ন মানুষের গল্পকে ফলেন অ্যাঞ্জেলসে এক সূতায় গেঁথেছেন ওং কার-ওয়াই। এই সিনেমায় কিছু বিশৃঙ্খল জীবনকে ক্যামেরা এবং আলোর কারিশমায় ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমাটিতে ভায়োলেন্স থাকলেও আবেগের কমতি নেই। রাতের নিয়ন আলোও এই সিনেমায় অদ্ভুত সুন্দর। ফলেন অ্যাঞ্জেলসে মূল চরিত্রে অভিনয় করেছেন লিওন লাই, তাকেশি কানেশিরো ও মিশেল রেইস।

চুংকিং এক্সপ্রেস

চুংকিং এক্সপ্রেসেও কয়েকটি ভিন্ন গল্পকে এক গল্পে উপস্থাপন করা হয়েছে। দুজন পুলিশ যাদের অতীতের গল্প বিরহের। একসময় একজন প্রেমে পড়েন এক রহস্যময়ী নারীর। আরেকজন প্রেমে পড়েন ফাস্টফুডের দোকানের এক কর্মচারীর। এই সিনেমায় অভিনয় করেছেন টনি লিউং, ফেই ওয়াং, ব্রিজিট লিন ও তাকেশি কানেশিরো। ২০১৬ সালে বিবিসির করা জরিপে বিংশ শতাব্দীর সেরা ১০০ চলচ্চিত্রের তালিকায় রয়েছে সিনেমাটি।

হ্যাপি টুগেদার

দুজন সমকামী পুরুষের ভালোবাসার গল্প নিয়ে সিনেমাটি তৈরি। হ্যাপি টুগেদারে অভিনয় করেছেন ওং কার-ওয়াইয়ের নিয়মিত দুই অভিনেতা টনি লিউং ও লেজলি চিউং। একটি সাধারণ গল্পকে অসাধারণভাবে উপস্থাপন করেছেন ওং কার ওয়াই এই সিনেমাতে। এ চলচ্চিত্রের জন্য ওং কার ওয়াই কান উৎসবে সেরা পরিচালকের পুরস্কার পান।

২০৪৬

২০৪৬ ‘ইন দ্যা মুড ফর লাভ’-এর সিক্যুয়াল। মূল চরিত্রে ছিলেন টনি লিউং। তবে ম্যাগি চিউং ছিলেন ক্যামিও রোলে। এই সিনেমায় দেখা যায় একটি ভবিষ্যত ল্যান্ডস্কেপে একটি ট্রেনের যাত্রীদের এমন জায়গায় নিয়ে যায় যেখানে তারা তাদের স্মৃতি পুনরুদ্ধার করতে পারে। সিনেমাটি একইসাথে রোমান্টিক ও সাইন্স ফিকশন জনরার।

একাত্তর/পিএজে
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ট্রেলার উন্মোচন করেছে মার্ভেল স্টুডিও। ডিজনির জনপ্রিয় 'D23' ফ্যান কনভেনশনে প্রকাশিত দুই মিনিটের এই ঝলকটিতে...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর