টাইম ম্যাগাজিনের মতে ২০২৩ সালে সেরা ১০ সিনেমা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৪:১২ পিএম

প্রতিবছরের মতো এবারও টাইম ম্যাগাজিন সেরা ১০ সিনেমার তালিকা তৈরি করেছে। এই তালিকায় রোম্যান্স, কমেডি, মিউজিক্যাল, ক্রাইম, ওয়েস্টার্ন, যুদ্ধ ইত্যাদি জনরার সিনেমা স্থান পেয়েছে। তবে এখানে এশিয়ান সিনেমা রয়েছে মাত্র একটি। সিনেমাগুলো হলো,

১. ফলেন লিভস

ফিনিশ চলচ্চিত্র নির্মাতা আকি কৌরিসমাকিকে বলা হয় ডেডপ্যান মানবতাবাদী কমেডির গুরু। তার নির্মিত ফলেন লিভস সিনেমাটি গড়ে উঠেছে, কর্মঠ নারী আলমা পয়স্তি ও বেকার ও মাদকাসক্ত জুসি ভাটানের প্রেমের কাহিনি নিয়ে। এই সিনেমায় একটি কুকুরের গল্পও রয়েছে, যে তার মালিকের জন্য যেকোনো কিছু করতে পারে। মূলত এখানে দুজন নিঃসঙ্গ মানুষের কথা বলা হয়েছে।

২. মায়েস্ত্রো

মায়েস্ত্রো সিনেমাটি আমেরিকান সুরকার লিওনার্ড বার্নস্টেইনের বায়োপিক। এখানে বার্নস্টেইন ও তার স্ত্রী ফেলিসিয়া মন্টেলেগ্রের মধ্যকার সম্পর্ককে দেখানো হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন, ব্র্যাডলি কুপার।

৩. দ্য জোন অব ইনট্রেস্ট

‘দ্য জোন অব ইনট্রেস্ট’ নির্মাণ করা হয়েছে মার্টিন অ্যামিসের ২০১৪ সালের একটি উপন্যাসের ওপর। জনাথন গ্লেজার পরিচালিত এই সিনেমায় দুজন স্বামী স্ত্রীর একটি স্বপ্নের জীবন গড়ার প্রচেষ্টাকে দেখানো হয়েছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং পোল্যান্ডের সহপ্রযোজনায় নির্মিত হইছে।

৪. প্রিসিলা

প্রিসিলা হলো একটি বায়োপিক। সান্দ্রা হারমনের ‘এলভিস অ্যান্ড মি’র গল্প থেকে সিমেনাটি তৈরি করা হয়েছে। যেখানে তিনি ১৯৮৫ সালের স্মৃতিকথা বলেছেন। সিনেমাটির নির্মাতা হলেন, সোফিয়া কপোলা।

৫. ভ্যুওর প্যারিস

এই সিনেমাতে দেখা যায়, প্যারিসের বাটাক্লান কনসার্ট হলে ২০১৫ সালে একটি সন্ত্রাসী হামলা হয়। এই সিনেমার নারী চরিত্র কোনোভাবেই সেদিনের কথা মনে করতে পারছিলেন না। কিন্তু তিনি ওই হামলার একজন ভুক্তোভুগী। এই ঘটনা নিয়েই গড়ে উঠেছে ভ্যুওর প্যারিস সিনেমার গল্প।

৬. পাস্ট লাইফ

পাস্ট লাইফ হলো, লেখক,পরিচালক সেলিন সং-এর রোমান্টিক ড্রামা ফিল্ম। এই সিনেমায় দেখা যায়, নোরা এবং হে সুং নামের দুই শৈশবের বন্ধুর ২০ বছর পর হঠাৎ দেখা হয়। আর এই ঘটনাকে ভিত্তি করেই এই সিনেমার গল্প শুরু।

৭. কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন

মার্টিন স্কোরসেসের কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন সিনেমাটি ডেভিড গ্রানের একটি বইয়ের এডাপ্টেশন। যেখানে দেখা যায় কিছু লোভী সাদা লোক কীভাবে ওসাগা আদিবাসীদের হত্যা করে। এই সিনেমায় রবার্ট ডি নিরো ও লিওনার্দো ডিকাপ্রিয়ো অভিনয় করেছেন।

৮. আর ইউ দ্যায়ার গড? ইট'স মি মার্গারেট

এই সিনেমার কাহিনী মূলত মহিলাদের সমস্যাকে ঘিরে উঠেছে। মেয়েদের ঋতুস্রাব নিয়ে যেসব বিভ্রান্তি সৃষ্টি হয় এখানে এই গল্প বলা হয়েছে। এটি তরুণদের জন্য দারুণ একটি সিনেমা।

৯. ড্রিমিন ওয়াইল্ড

এই সিনেমাটি প্রেম ও মুক্তির সত্য গল্প নিয়ে। ড্রিমিন ওয়াইল্ড একটি বায়োগ্রাফিকাল সিনেমা। যেখানে দুজন ভাইয়ের গল্প বলা হয়েছে।

১০. প্যাসেজ

প্যাসেজে দেখা যায়, এক সমকামী দম্পতির একজন যুবতীর সাথে আবেগপূর্ণ সম্পর্ক গড়ে উঠলে তারা বিয়ে নিয়ে সংকটে পড়ে যান। সিনেমাটি পরিচালনা করেছেন ইরা শ্যাক্স।

 

একাত্তর/পিএজে
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
দক্ষিণী সিনেমার পর্দায় তিনি ‘দেবসেনা’ হয়ে তলোয়ার চালিয়েছেন, জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। কিন্তু বাস্তবের ‘বাহুবলী’ কে? এই প্রশ্ন যেন গত কয়েক বছর ধরে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় রহস্যের একটি। কথা হচ্ছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর