লেননের মৃত্যু বার্ষিকীতে মুক্তি পেলো ‘জন লেনন: মার্ডার উইদআউট আ ট্রায়াল’

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:৩১ পিএম

৮ ডিসেম্বর ১৯৮০ সালে মাত্র চল্লিশ বছর বয়সে চ্যাম্পম্যান নামের এক আততায়ীর গুলিতে নিহত হন সমসাময়িক বিশ্বের সব থেকে জনপ্রিয় সংগীত শিল্পী জন লেনন। সে রাতটি ছিলো সংগীত অঙ্গনের কালরাত্রি। লেননের মৃত্যু বার্ষিকীতে বৃহস্পতিবার অ্যাপল টিভি প্লাসে মুক্তি পেয়েছে তার মৃত্যু নিয়ে তিন পর্বের তথ্যচিত্র সিরিজ ‘জন লেনন: মার্ডার উইদআউট আ ট্রায়াল’।

কী ঘটেছিলো সেদিন তা দেখানো হয়েছে এই তথ্যচিত্রে। তুলে ধরা হয়েছে, লেননের মৃত্যুর পরের ঘটনাগুলো।

প্রত্যক্ষদর্শীর বয়ান, হত্যাকাণ্ড সংঘটিত হওয়া স্থানের দুর্লভ বিভিন্ন আলোকচিতত্রের সমন্বয়ে এটিকে একটি তথ্যবহুল সিরিজ বলা যায়। তথ্যচিত্রে উত্তর জানার চেষ্টা করা হয়েছে, ডেভিড চ্যাপম্যান কেন লেননকে হত্যা করলেন?

এটি নির্মান করেছেন রব কোল্ডস্ট্রিম ও নিক হল্ট। আর ধারাবর্ণনা করেছেন কিফার সদারল্যান্ড।

তবে এই তথ্যচিত্রটি সমালোচনার বাইরে না। অনেকেই বলছেন ৪৩ বছর আগের প্রচলিত বিভিন্ন ‘ষড়যন্ত্র তত্ত্ব’কে উসকে দিয়েছে এই তথ্যচিত্র।

সিএনএন সিরিজটি নিয়ে রিভিউয়ের শিরোনাম দিয়েছে, ‘এই তথ্যচিত্রটি জন লেননের প্রতি সুবিচার করেনি’। যদিও বৃটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান সিরিজটিকে ‘চলনসই’ বলেছে। তবে তারা সিরিজটিকে পাঁচে রেটিং করেছে তিন।

১৯৪০ সালের ৯ অক্টোবর ইংল্যান্ডের লিভারপুলে জন্ম জন লেননের। চারদিকজুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীভৎসতার মাঝে জন্ম নেওয়া শিশুটিই ষাটের দশকের সংগীত জগতকে মাতিয়ে রেখেছিলেন। যাকে আজও মনে রেখেছে পৃথিবীর সকল সংগীত প্রিয় মানুষ। লেনন ও তার তিন বন্ধু পল ম্যাককার্টনি, জর্জ হ্যারিসন ও রিঙ্গো স্টার মিলে সৃষ্টি করেন কালজয়ী ব্যান্ড ‘বিটলস’। ষাটের দশকে সমস্ত পৃথিবী জুড়ে এক নতুন যুগের সূচনা করে ‘বিটলস’। এখনও তরুণদের কাছে তুমুল জনপ্রিয় ‘বিটলস’।

 

একাত্তর/পিএজে
বেনিতো আন্তোনিও মার্টিনেজ ওকাসিও, যিনি বিশ্বজুড়ে ‘ব্যাড বানি’ নামে পরিচিত, একজন পুয়ের্তো রিকান র‍্যাপার, গায়ক এবং রেকর্ড প্রযোজক। ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে তিনি এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন।
দেশের নন্দিত গিটারিস্ট সেলিম হায়দার মারা গেছেন।
অসংখ্য গান লিখেছেন বা সুর করেছেন, তেমনটা বলা যাবে না। তবে যা করেছেন, সেটুকুই যেন সোনা হয়ে ফলেছে। 
এক যুগেরও বেশি সময় ধরে যে ক্যানসারের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন তিনি। অবশেষে রণে খান্ত দিয়ে হেরে গেলেন সংগীতশিল্পী নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল। তার প্রস্থানে শোক নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে।
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর