নতুন বিজ্ঞাপনচিত্রে মুশফিক ফারহান

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৫:৫০ পিএম

‘স্বপ্ননিবাস অ্যাসেট্স লিমিটেড’ নামে একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের জন্য নির্মিত বিজ্ঞাপনচিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন সময়ের জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ননিবাস অ্যাসেট্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সোলায়মান শাওন, উপব্যবস্থাপনা পরিচালক মো. মহিদুর রহমান রাহাত, অভিনয়শিল্পী মুশফিক ফারহান, সমু চৌধুরী এবং বিজ্ঞাপনচিত্রটির নির্মাতা সজল আহমেদ।

স্বপ্ননিবাস অ্যাসেট্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সোলায়মান শাওন বলেন, “সাধ্যের মধ্যে স্বপ্নের নিবাস” স্লোগানে আগামী প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা গড়ে তুলছি ব্যতিক্রমধর্মী আবাসন প্রকল্প “স্বপ্ননিবাস”। 

প্রকল্পটি ঢাকার অভিজাত এলাকা ধানমন্ডি ও মোহাম্মদপুর থেকে মাত্র ছয় কিলোমিটার পশ্চিমে ১৭০ ফিট ওয়েস্টার্ন বাইপাস সড়কের (আউটার রিং রোড) পাশেই অবস্থিত। একজন নাগরিকের দৈনন্দিন জীবনের নানা চাহিদার কথা বিবেচনায় রেখে গড়ে উঠছে প্রকল্পটি।’

মো. সোলায়মান শাওন বলেন, ‘মুশফিক ফারহান বর্তমান সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী। আশা করছি তার অভিনীত ভিন্নধর্মী এই বিজ্ঞাপনের মাধ্যমে স্বপ্ননিবাসের নতুন প্রকল্পটি সম্পর্কে দর্শক-ক্রেতারা আগ্রহী হবেন।’

শিগগিরই দেশের বিভিন্ন টিভি চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে বিজ্ঞাপনটি প্রচারিত হবে।

আরবিএস
ইসলামী প্রজতন্ত্রের দেশ ইরানে নারীদের হিজাব পরে চলাফেরা করা বাধ্যতামূলক। তবে মাঝে মধ্যেই দেশটিতে এই বাধ্যবাধকতার বিরুদ্ধে প্রতিবাদ হতে দেখা যায়।কয়েকবছর আগে ইরানে বাধ্যতামূলক হিজাব আইনের বিরুদ্ধে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর