নতুন জুটি বাঁধছেন পরীমনি

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৬:০২ পিএম

মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমত হৈ চৈ ফেলে দেওয়া পরীমনি মিডিয়ায় নানা ধরনের খবরের জন্ম দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন। তার সিনেমার চেয়েও ব্যক্তি জীবনের নানা ঘটনা হয়েছে বিনোদন পাতার শিরোনাম। তবে এবার আর মন খারাপের খবর নয়, পরীমনি এতোদিন যা মনে মনে চেয়েছেন তাই ঘটতে যাচ্ছে। 

 

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। দেশের গণ্ডি পেরিয়ে এবার টালিউডের সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন তিনি। কলকাতার ‘ফেলুবকশি’ নামের একটি সিনেমায় দেখা যাবে তাকে। এর আগে ঢাকা-কলকাতা যৌথ প্রযোজনায় অভিনয় করলেও এবার পুরোপুরি পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠানের অর্থায়নে তৈরি সিনেমায় অভিনয় করবেন পরী।

কলকাতার সিনেমায় অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেয়েন পরীমনি। ‘ফেলুবকশি’ সিনেমাটি নির্মাণ করবেন দেবরাজ সিনহা। আগামী ২৬ মার্চ থেকে কলকাতার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। এই সিনেমায় পরী জুটি বাঁধছেন কলকাতার নায়ক সোহম চক্রবর্তীর সাথে।

পরীমনি বলেন- ‘অনেক আগে থেকেই কলকাতার সিনেমায় কাজের প্রতি আমার লোভ ছিল। আমার মনে হয়েছে— তাদের কাজগুলো অনেক গোছানো হয়। ফলে কাজটি সুন্দরভাবে শেষ হয়ে মুক্তি পায়। গত বছর কলকাতায় পুরস্কার গ্রহণকালে আমি বলেছিলাম, এখানে আমি কাজ করতে চাই। এরপর থেকেই আমার হাতে চিত্রনাট্য আসা শুরু হয়। যেহেতু কাজ করার ইচ্ছে অনেক দিনের, তাই ভাবলাম এই সিনেমা দিয়েই শুরু করা যায়।’

‘ফেলুবকশি’ একটি থ্রিলার গল্প। পরীমণির রহস্যময় এক চরিত্রের নাম লাবণ্য।

 

 

এনএন
মাঠের সবুজ গালিচায় যখন লিওনেল মেসি একের পর এক ইতিহাস লিখছেন, তখন রূপালি পর্দার ওপারে বসে উল্লাসে মাতবেন না ঢালিউড কুইন পরীমণি, তা কি করে হয়! ফুটবল বিশ্বকাপে নিজের প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে বরাবরই...
রমজানের পবিত্র মাসে নিজের জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, রোজা রাখলেও খাবার দাবারে খুব একটা আড়ম্বর পছন্দ...
পরীমনি লিখেছেন, আমি মাইরা ফালাইতাম এইগুলারে পারলে। উফ! আমি আমার বাচ্চাকে কল্পনা করে ফেলেছি এখানে।
রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে নতুন চলচ্চিত্র। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এই...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর