মিস ইউনিভার্সে প্রথমবার সৌদি সুন্দরী!

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৯:০১ পিএম

অচলায়তন ভাঙ্গছে সৌদি আরব। নারীদের প্রতি দৃষ্টিভঙ্গী বদলাচ্ছে কট্টরপন্থী এই ইসলামী দেশটি। সংস্কার কর্মসূচির আওতায় এবার আরকেটি বড় পদক্ষেপ নিলো সৌদি সরকার। দেশটি থেকে নারীরা এখন থেকে সুন্দরী প্রতিযোগিতার আসরে নাম লেখাতে পারবেন। অংশ নিতে পারবেন সুন্দরীদের ক্যাটওয়াকেও। 

বিশ্বের অন্যতম বড় সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সে প্রথমবারের মতো নাম লেখাতে যাচ্ছেন সৌদি নারী  রুমি আলকাহতানি। এর আগে কোন সৌদি তরুণী এই আসরে অংশগ্রহণ করেননি। দ্য খালিজ টাইমস এবং এবিসি নিউজ জানিয়েছে, মিস ইউনিভার্স আসরে এবারই আনুষ্ঠানিকভাবে নাম লেখাচ্ছে সৌদি আরব।

২৭ বছরের রুমি আলকাহতানি পেশায় একজন মডেল। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় তিনি। তার ইনস্টাগ্রাম প্লাটফর্মে অনুসারীর সংখ্যা ১০ লাখের উপরে। সোমবার, ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোস্টে তিনি মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়ার কথা জানান।

তিনি লেখেন, ২০২৪ সালের মিস ইউনিভার্সে সৌদি আরবের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। এর মধ্য দিয়ে সম্মানজনক এই সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখাতে যাচ্ছে সৌদি আরব। সেই সঙ্গে তার এই অগ্রযাত্রায় পাশে থাকতে অনুসারীদের প্রতি আহবানও জানিয়েছেন রুমি আলকাহতানি।

পোস্টের সঙ্গে সৌদি আরবের পতাকা হাতে একটি ছবিও জুড়ে দেন রিয়াদে জন্ম নেয়া রুমি আলকাহতানি। ছবিতে তিনি একটি ঝলমলে গাউন, মাথায় মুকুট এবং ‘মিস ইউনিভার্স সৌদি আরব’ লেখা স্যাস পরে ছিলেন। তিনি এর আগেও বিশ্বব্যাপী বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। কয়েক সপ্তাহ আগে মালয়েশিয়ায় অনুষ্ঠিত মিস এবং মিসেস গ্লোবাল এশিয়ানে অংশগ্রহণ করেছিলেন।

আরব আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতিহাসে প্রথমবারের মতো সৌদি প্রতিনিধি হিসেবে ২৭ বছর বয়সী ওই মডেল মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে যাচ্ছেন। রুমি আলকাহতানি সুন্দরী প্রতিযোগিতার বিষয়ে অভিজ্ঞ।

একাত্তর/এসি
থাইল্যান্ডে চলমান ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। ২১ নভেম্বর জানা যাবে কার মাথায় উঠবে ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর মুকুট।
থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। এই প্রতিযোগিতার মূল পর্ব যতটা গুরুত্বপূর্ণ, অনলাইন ভোটিংও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ।
মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০২৪ মুকুট জিতলেন গুজরাটের সুন্দরী রিয়াহ সিংহ। রোববার রাজস্থানের জয়পুরে মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০২৪ এর ফাইনালের আসর বসে।
চলতি বছরের মিস ইউনিভার্স  আসরের উজ্জ্বল হয়ে ইতিহাসের পাতায়। কারণ অত্যন্ত রক্ষণশীল দেশ সৌদি আরব থেকে এই প্রথমবার কোনও সুন্দরীকে দেখা যাবে বিশ্বসুন্দরীদের মঞ্চে। বোরখা- আবায়ার বদলে বিকিনিতে র‌্যাম্পে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর