ভুল বুঝতে পেরে তানজিন তিশার দুঃখ প্রকাশ

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৪:২৮ পিএম

সম্প্রতি নানান কারণে আলোচনায় আসা ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা নিজের ভুল বুঝতে পেরেছেন। তিনি তার কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম ও ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের মধ্যস্থতায় এক বৈঠকে সাংবাদিকদের বিরুদ্ধে অপেশাদার আচরণ ও বক্তব্যের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তানজিন তিশা বলেন, ‘আপনাদের সকলের ভালোবাসা ও সহযোগিতায় অভিনয়শিল্পী তানজিন তিশা। আমি কয়েকদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ছিলাম। সেখান থেকে বাসায় ফেরার পর দেখলাম দু-একটি নিউজ পোর্টাল আমার আত্মহত্যার চেষ্টা শিরোনামে নিউজ করেছে। এমন সময় সাংবাদিক তামিম যার সাথে আমার পূর্ব পরিচয় নেই সে আমাকে একটি টেক্সট করে যেটি পড়ে আমার কাছে মনে হয়েছে প্রশ্নটি এই সময়ের জন্য যৌক্তিক ছিলোনা।’

‘আমি ভাবতেই পারিনি এই সময়ে আমাকে কেউ এমন বিষয়ে টেক্সট করতে পারে বা একজন নারীকে এমন প্রশ্ন করতে পারে। আমি নিজেকে সামলাতে না পেরে উত্তেজিত হয়ে তাকে কল দিয়ে টেক্সটের বিষয় নিয়ে নিউজ করলে আমি সর্বোচ্চ ব্যবস্থা নেবো বলি। তার সাথে ফোনে যে শব্দ উচ্চারণ করেছি আমি জানি তা সঠিক নয়। পরবর্তীতে আমি আমার ভুল বুঝতে পেরে সকলের কাছেই দুঃখ প্রকাশ করেছি।’ 

তিশা বলেন, ‘আমার ফোনের রেকর্ড শুনে অন্যান্য সাংবাদিকরা রেগে যান, প্রতিবাদ করেন। যা খুবই যৌক্তিক। তবে আমাকে এবং আমার পরিবারকে ঘিরে অনেকেই অসত্য, মনগড়া আজেবাজে সংবাদ ও লেখা সোশ্যাল মিডিয়াতে লেখেন যাতে একজন নারী হিসেবে একজন শিল্পী হিসেবে ভীষণ অসম্মানজনক। এমনকি অনেকে আমি ছাড়াও সকল শিল্পীদের সাইবার বুলিং, হুমকি ও নানান কুৎসা রটনা করতে থাকেন। এসব দেখে আমি ডিবি ডিএমপিতে অভিযোগ করতে আসি সেখানেও গণমাধ্যম আমাকে প্রশ্ন করলে আমি তামিমের সাথে তার প্রতিষ্ঠানের কথাও উল্লেখ করি। যা একদমই উদ্দেশ্যমূলক ছিলো না এবং এটা আমি তামিমের পরিচয় বুঝাতে গিয়ে উল্লেখ করি। সেজন্যও আমি ওই প্রতিষ্ঠানের সকলের প্রতি দুঃখ প্রকাশ করছি।’

অভিনেত্রী বলেন, ‘যারা সবসময় আমার পাশে ছিলেন, আছেন এবং আমার সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এসময় অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, ‘আমাদের মধ্যেকার ভুল বোঝাবুঝি হয়েছিল সেটা আজ অবসান হয়েছে। আমরা কেউ কারো শত্রু নই।’

ঘটনার সূত্রপাত তিশার আত্মহত্যার চেষ্টার খবর ছড়িয়ে পরার পর থেকে। সে সময় সংবাদকর্মীদের একহাত নেন তানজিন তিশা। মুশফিক আর ফারহানের সঙ্গে তার প্রেম সম্পর্কে কোনো সাংবাদিক প্রশ্ন করলে তাকে উড়িয়ে ফেলার হুমকি দেন অভিনেত্রী।

এর মধ্যেই একটি কল রেকর্ড ছড়িয়ে পড়লে বেসরকারি টেলিভিশনের সাংবাদিক মাজহারুল ইসলাম তামিমকে হুমকি দেন তিশা।

যদিও পরে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন অভিনেত্রী। আবার সে পোস্ট ডিলিটও করে দেন।

গত সোমবার বিকেলে রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়ে একটি লিখিত অভিযোগ দেন অভিনেত্রী। পরবর্তীতে শনিবার সকালে তানজিন তিশার ইস্যু নিয়ে ডিবি কার্যালয়ে অভিনয়শিল্পী সংঘ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের উদ্যোগে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সাংবাদিকদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। 

সবশেষ আবারও ভুল স্বীকার করলেন দুঃখ প্রকাশ করলেন তিশা।

একাত্তর/আরএ
অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর