বাঁধনের সাহসিকতার গল্প

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৬:২৪ পিএম

ইতিহাসের পাতায় জায়গা করে নিলো আজমেরী হক বাঁধনের নাম। এ অর্জন তার অভিনয়শিল্পী জীবনের খ্যাতির জন্য নয়, বরং তার ব্যক্তি জীবনের লড়াইয়ের জন্য পাওয়া। তবে তার সাহসিকতার পরিচয় পাওয়া যায় বাস্তব ও অভিনয় উভয় জীবনেও। তিনিই বাংলাদেশের প্রথম নারী যিনি আদালতের নির্দেশই মা হিসাবে সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পেলেন।

অভিভাবকত্ব পাওয়া নিয়ে বাঁধন যেভাবে তার উচ্ছ্বাস ও আক্ষেপ প্রকাশ করেছেন, তা তুলে ধরা হলো:

‘আমার সন্তানকে আমি কাউকে নিয়ে যেতে দেবো না। মেয়েদের অধিকার, মেয়েদের স্বাধীনতা এগুলো থেকে যে আমরা বঞ্চিত, তা বুঝতেই আমাদের অনেক বয়স পার হয়ে যায়। এখন যে রুলটা জারি হয়েছে আমার নামে, আমি ৬ থেকে ৭ বছর আগে যে প্রশ্নটা করেছিলাম- কেন আমি আমার সন্তানের অভিভাবক হতে পারবো না, কেন আমি আমার বাচ্চার গার্ডিয়ান হতে পারবো না? তারা বলেছিল, এটা আইনে নেই। তখন আমার একটাই প্রশ্ন ছিল, আমার মৌলিক অধিকার কি নেই, মানবাধিকার থেকে কি আমি বঞ্চিত হচ্ছি না? তাহলে আমার অস্তিত্ব কোথায় এই সোসাইটিতে? এগুলোর কোন উত্তর আমি পাইনি। আমি জানতাম না আমি কিসের বিরুদ্ধে ফাইট করছি, আমি শুধু একজন সাধারণ মা হিসেবে আমার অধিকারটা চেয়েছি । আমাকে অনেক সাফার করতে হয়েছে। আমার হয়ে যে পাঁচটি সংগঠন এই আপিলটা করেছে তারা বলেছে ১৯৯০ সালের ১৯ এর খ ধারাটি অভিভাবকত্ব আইনে অসামঞ্জস্যপূর্ণ।

৩০ এপ্রিল, ২০১৮ সালে পারিবারিক আদালত আমার পক্ষে রায় দেয়। আমি আমার সন্তানের পূর্ণ অভিভাকত্ব পাই। ঐ দিনটা আমার জীবনের গুরুত্বপূর্ণ দিনের মধ্যে একটা। মনে হচ্ছিল আমি নতুন জন্ম পেয়েছি। এটা যে এতো বড় একটা ঘটনা, তা অনুভব করার মতো ম্যাচিউরিটি আমার ছিল না। আমি তখন হিজাব পরে কোর্টে যেতাম, আমি লজ্জা পেতাম। কিন্তু এখন আমি আত্মবিশ্বাসী হয়েছি, কথা বলতে শিখেছি।

ছোটবেলায় আমি মুরগির বাচ্চা খুব পছন্দ করতাম। একদিন একটা মুরগির বাচ্চা আনতে গিয়ে মা মুরগিটা আমাকে ঠোকর দিয়ে অবস্থা খারাপ করে দেয়। কিন্তু আমি তো বাচ্চা মুরগিটাকে ভাল জায়গায় রাখতাম তাও মা মুরগিটা আমাকে দিল না তার বাচ্চাকে। একটা মুরগি বুঝে যে, সে তার সন্তানকে কাউকে দিবে না এবং কী চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, তা আমি দেখেছি।’’  

এনএন
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালি সফররত জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন প্রবাসী একদল ব্যক্তির হাতে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার শিকার হয়েছেন। স্থানীয় সময় সোমবার...
নতুন লুকে পর্দায় ফিরছেন বাঁধন। ওজন কমিয়ে নিজের শারীরিক পরিবর্তনের পাশাপাশি অভিনয়ের জাদুতে আবারও দর্শকদের চমকে দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নতুন লুকে হাজির হয়ে তিনি যেমন আলোচনার জন্ম...
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, জায়েদ খানসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
অভিনেত্রী আফরোজা হোসেন মারা গেছেন। রোববার ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। 
ইউরোপীয় ফুটবলের বিশাল সব জায়ান্ট ক্লাবগুলোর জন্য যেন এক নতুন বিভীষিকার নাম নরওয়ের ‘আস্পমিরা স্টেডিয়াম’। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এই বরফশীতল ফাঁদে পা দিয়ে ১-০ গোলের তেতো হার নিয়ে মাঠ...
ঢাকের কাঠি, শঙ্খধ্বনি, প্রদীপের আলো আর পূজাঅর্চনার মধ্য দিয়ে আজ শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর বিহিত পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ নামের বিশেষ প্রযুক্তিভিত্তিক ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর