বড় পর্দায় কেন হলো না ‘হীরামান্ডি’

আপডেট : ০৬ মে ২০২৪, ০৯:৫২ পিএম

'দেবদাস', 'সাওয়ারিয়া' এবং 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' ছবির মাধ্যমে পরিচালক সঞ্জয় লীলা বনশালী পর্দায় বারবার তুলে ধরেছেন সমাজের যৌনকর্মীদের জীবন সংগ্রাম, তাদের দুঃখ-বেদনা এবং অসম্পূর্ণ প্রেমের কাহিনি। ঠিক একই ভাবে, তার প্রথম ওয়েব সিরিজ 'হীরামান্ডি; ‘দ্য ডায়মন্ড বাজার'-এ বনশালী সমাজের এই নিগৃহীত মানুষগুলোকে সম্মান ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন। ‘হীরামান্ডি’র প্লট ভারতের স্বাধীনতা সংগ্রামে বাইজি বাড়ির অবদান নিয়ে। যেখানে প্রেম, প্রতিশোধ এবং বিদ্রোহের কথা রয়েছে।

বনশালীর এই ছবিতে বহুদিন পর মুখ্য চরিত্রে অভিনয় করলেন মনীষা কৈরালা। এছাড়াও রয়েছেন সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, শারমিন সেহগাল, ফারদিন খান প্রমুখ। ১৮ বছর আগে 'হীরামান্ডি' চলচ্চিত্র আকারে করতে চেয়েছিলেন বনশালী। আর সেইসময় রেখা, রানি ও কারিনাকে ভেবেই বানাতে চলেছিলেন এই ছবি। কিন্তু সে কাজ আর বাস্তবায়িত হয়নি।

মনীষা কৈরালা

সেই সময় ঐ মাপের কাস্ট সহ ছবির সেট থেকে শ্যুটিং সবকিছু করা ছিল বিপুল ব্যয়ভারের বিষয়। প্রযোজক পাওয়াও ছিল কঠিন। তাই  বড়পর্দার জন্য আর তৈরি করতে পারেননি 'হীরামান্ডি'। তবে শুধু এই কাস্টেই থেমে থাকেনি সঞ্জয়ের স্বপ্নের প্রোজেক্ট। বারবার কাস্ট পরিবর্তন হয়ে শেষমেষ এটি সিরিজে রিলিজ হলো। পরিচালক বলেন, ‘আমার মনে একাধিক অভিনেতার নাম ছিল। আমি প্রথমে রেখাজি, করিনা কাপুর, রানি মুখোপাধ্যায়ের কথা ভেবেছিলাম। যদিও তখন সিরিজ হবে ভাবিনি। ছবি তৈরি করব ভেবেছিলাম। এরপরে পাকিস্তানি নায়িকা মাহিরা খান, নায়ক ইমরান আব্বাস ও ফাওয়াদ খানের কথা মাথায় আসে। যেহেতু গল্পের প্লটে রয়েছে স্বাধীনতা পূর্বযুগের লাহোর।’

ইমরান আব্বাস বনশালীর প্রস্তাব গ্রহণ করেছিলেন। কিন্তু ছবিটাই হল না। শুধু তাই নয়, ইমরান জানান তাকে 'গুজারিশ' ছবিতে আদিত্য রায় কাপুরের ভূমিকাটিরও  প্রস্তাব দেওয়া হয়েছিল।

বর্তমান কাস্টে দীর্ঘদিন পর চ্যালেঞ্জিং চরিত্রে দেখা গিয়েছে মনীষা কৈরালাকে। তার অভিনয়ে ধরা পড়েছে কঠোর পরিশ্রম। ‘হীরামান্ডি’ সিরিজে মনীষা ছাড়াও রয়েছেন সোনাক্ষি সিনহা, রিচা চাড্ডা, শরমিন সেহগাল, অদিতি রাও এবং সনজিদা শেখ। এই সিরিজের হাত ধরেই বলিউডে ফিরলেন অভিনেতা ফারদিন খান।

এনএন
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের নাম আবারও উজ্জ্বল করলেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। শুক্রবার রাতে নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ ৫৪তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বিগ স্ক্রিন...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর