কানে ঐশ্বরিয়া, চিন্তিত ভক্তরা

আপডেট : ১৬ মে ২০২৪, ০৫:৩৭ পিএম

‘কান চলচ্চিত্র উৎসব’ এর ৭৭তম আসরের পর্দা উঠেছে মঙ্গলবার। ১৯৪৬ সাল থেকে হয়ে আসা পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী এই উৎসব দক্ষিণ ফ্রান্সের শহর কান-এ সাধারণত মে মাসে অনুষ্ঠিত হয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এবারের আসরেও রেড কার্পেটে হাঁটার উদ্দেশ্যে বুধবার ভারত থেকে উড়াল দিয়েছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। মেয়ে আরাধ্যকে সঙ্গে নিয়েই দেখা গেছে ঐশ্বরিয়াকে।

একটি ভিডিওতে দেখা গেছে, ঐশ্বরিয়া তার ডান হাতে চোট পেয়েছেন কোনোভাবে। এ নিয়ে অভিনেত্রীর ভক্তরা ভীষণ চিন্তিত। এতো বড় একটা উৎসবে এই অবস্থায় কীভাবে যোগ দিচ্ছেন ঐশ্বরিয়া, সে প্রশ্নে ভক্তদের মনে যেন ঝড় উঠেছে।

নানাভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ কেউ বলেছেন, সৃষ্টিকর্তা যেন তাকে সুস্থ রাখেন। কেউ আবার বলেছেন, ভাঙা হাত নিয়েও মেয়েকে সামলে রেখেছেন। অনেকের যেন আর ত্বর সইছে না, কখন তাকে রেড কার্পেটে দেখবে।

২০০২ সালে এই চলচ্চিত্র উৎসবে ভারী সোনার গয়না পরে হেঁটেছিলেন ঐশ্বরিয়া রায়। সে বছরই তার সিনেমা ‘দেবদাস’ সেখানে প্রিমিয়ার হয়েছিলো। বলিউড বাদশাহ শাহরুখ খান এবং পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে সেবার উপস্থিত হয়েছিলেন নায়িকা।

এরপর থেকে প্রায় প্রতি বছরই উৎসবে হাজির থেকেছেন ঐশ্বরিয়া। ল’রিয়াল প্যারিসের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে রেড কার্পেট মাতিয়ে রেখেছেন এই বিশ্বসুন্দরী জনপ্রিয় বলিউড অভিনেত্রী।

এনএন/কেএসএইচ
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
অবশেষে সব জল্পনা-কল্পনা আর জঞ্জাল মাড়িয়ে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় পা রাখলেন ‘কান-কুইন’ ঐশ্বর্য রাই বচ্চন। গত ১২ মে কান উৎসব শুরু হওয়ার পর থেকেই ল’রিয়েলের ব্র্যান্ডিং পোস্টার থেকে বচ্চনবধূর...
কান ফিল্ম ফেস্টিভ্যালের ঝলমলে আলোয় যখন ভারতের নাম উজ্জ্বল করছেন আলিয়া ভাট, ঠিক তখনই নেটপাড়ার একদল ‘নীতি পুলিশ’ যেন ওত পেতে বসেছিল তাঁকে ট্রল করার জন্য। আলিয়ার রেড কার্পেট লুকের একটি ভিডিও ভাইরাল...
ইন্দো-ইতালিয়ান ছবি ‘পরিক্রমা’ নিয়ে এবার কান চলচ্চিত্র উৎসবের ছবির মার্কেটে যোগ দিয়েছিলেন নন্দিত নির্মাতা গৌতম ঘোষ। ব্যস্ত শিডিউলে একাত্তরের সঙ্গে কথা বলেছেন বাঙালির ‘মনের মানুষ’ গৌতম। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর