কান থেকে বাংলাদেশকে নাসিরুদ্দিন শাহ’র ভালোবাসা

আপডেট : ১৮ মে ২০২৪, ০৪:০৮ পিএম

কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার যোগ দিয়েছেন ভারতের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

উপলক্ষ্য কান ক্লাসিকে তার ক্যারিয়ারের দ্বিতীয় ছবি ‘মন্থন', যা শুক্রবার দেখানো হয়েছে । এটির নির্মাতা শ্যাম বেনেগাল। যদিও অসুস্থতার কারণে নির্মাতা আসতে পারেন নি। শ্যাম বেনেগালের কথা উঠতেই এলো বঙ্গবন্ধুর বায়োপিক প্রসঙ্গ।

একাত্তরকে বাংলায় জানালেন ভালোবাসা। তবে অভিনেতা নাসিরুদ্দিন শাহ’র আক্ষেপ তিনি কখনো বাংলাদেশে ছবি করার প্রস্তাব পাননি।

তিনি বলেন, ‘আমি কখনো বাংলাদেশে ছবি করার ডাক পাইনি। বাংলাদেশের নির্মাতাদের জন্য বলছি, আমার দরজা সবসময় খোলা।’

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় আরিফিন শুভর অভিনয়েল প্রশংসা করে তিনি বলেন, ‘মূল চরিত্রে যিনি অভিনয় করেছেন, তিনি দারুণ করেছেন। আমি ছবিটি উপভোগ করেছি। ছবিটি দারুণ ইনফরমেটিভ, ইন্টারেস্টিং এবং নাটকীয়।’

তিনি বলেন, ‘এটি দারুণ ছবি। কিন্তু দুর্ভাগ্য, ভারতে ছবিটি ব্যাপকভাবে দেখানো হয়নি।’

তিনি আরো বলেন, ‘আমি দুইবার বাংলাদেশে গিয়েছি থিয়েটারে পারফর্ম করতে। কিন্তু সিনেমা করা হয়নি। আপনার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতাদের জানিয়ে দিতে চাই, আমার দরজা সবার জন্য খোলা।’

২৯ বছর পর এবার কানে প্রতিযোগিতা বিভাগে ভারতীয় ছবি। তবে নাসিরুদ্দিন বিশ্বাস করেন, আগামী দশ বছরে ভারতীয় সিনেমায় ব্যাপক পরিবর্তন আসবে। বাংলাদেশের চলচ্চিত্র দর্শকদের জন্য এই অভিনেতা বলেন, ‘আপনাদের জানা উচিত ভালো আর খারাপ ছবির পার্থক্য।’

সর্বশেষ ২০১৭ সালে ঢাকায় এসেছিলেন নাসিরুদ্দিন শাহ। সেবার তার নির্দেশিত ও অভিনীত ‘ইসমত আপা কে নাম’ নাটক নিয়ে এসেছিলেন তিনি।

‘মন্থন’ ভারতের গণ-অর্থায়নে নির্মিত প্রথম সিনেমা। গুজরাটের পশ্চিমাঞ্চলের প্রায় পাঁচ লাখ গবাদিপশুর খামারি প্রত্যেকে দুই টাকা করে দিয়েছিলেন নির্মাতা শ্যাম বেনেগালকে। ওই টাকা দিয়ে তৈরি ‘মন্থন’ ছবিটি প্রদর্শিত হলো ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের ক্লাসিকস বিভাগে। এবারের আসরে এটিই একমাত্র ভারতীয় সিনেমা।

১৩৪ মিনিটের এই সিনেমা নির্মিত হয়েছে ভারতের দুগ্ধ সমবায় আন্দোলনের প্রেক্ষাপটে। ১৯৭৭ সালে সেরা ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতেছিলো ছবিটি। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত অভিনেত্রী স্মিতা পাতিল, নাসিরুদ্দিন শাহ ও গিরিশ কারনাড।

এনএন/কেএসএইচ
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
অবশেষে সব জল্পনা-কল্পনা আর জঞ্জাল মাড়িয়ে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় পা রাখলেন ‘কান-কুইন’ ঐশ্বর্য রাই বচ্চন। গত ১২ মে কান উৎসব শুরু হওয়ার পর থেকেই ল’রিয়েলের ব্র্যান্ডিং পোস্টার থেকে বচ্চনবধূর...
কান ফিল্ম ফেস্টিভ্যালের ঝলমলে আলোয় যখন ভারতের নাম উজ্জ্বল করছেন আলিয়া ভাট, ঠিক তখনই নেটপাড়ার একদল ‘নীতি পুলিশ’ যেন ওত পেতে বসেছিল তাঁকে ট্রল করার জন্য। আলিয়ার রেড কার্পেট লুকের একটি ভিডিও ভাইরাল...
ইন্দো-ইতালিয়ান ছবি ‘পরিক্রমা’ নিয়ে এবার কান চলচ্চিত্র উৎসবের ছবির মার্কেটে যোগ দিয়েছিলেন নন্দিত নির্মাতা গৌতম ঘোষ। ব্যস্ত শিডিউলে একাত্তরের সঙ্গে কথা বলেছেন বাঙালির ‘মনের মানুষ’ গৌতম। 
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর