‘কারার ঐ লৌহ কপাট’ গানটির অনুমতি নেওয়া হয়েছিল: এআর রহমান

আপডেট : ২০ মে ২০২৪, ০২:০৬ পিএম

কাজী নজরুল ইসলামের অবিনাশী গান ‘কারার ঐ লৌহ কপাট’ গাইবার জন্য যথাযথ অনুমতি নেয়া হয়েছিল বলে জানিয়েছেন অস্কার জয়ী ভারতীয় সংগীত শিল্পী এআর রহমান। 

কান চলচ্চিত্র উৎসবে একাত্তরকে দেয়া একান্ত সাক্ষাতকারে এই কম্পোজার আরও জানিয়েছেন, তিনি মনে করেন বিষয়টির ইতি ঘটেছে।

নাগাল্যাণ্ডে গেলো বিশ বছর ধরে চলা রক্তপাত আর মৃত্যু থামাতে সংগীতকে ব্যবহার করে যে শান্তি প্রতিষ্ঠা করা হয়েছে, তা নিয়েই তৈরি মিউজিক ডকুমেন্টারি ‘হেড হান্টিং টু বিগ বক্সিং’। 

কান চলচ্চিত্র উৎসবের ভারতীয় প্যাভিলিয়নে প্রামাণ্যটির ফার্স্ট লুক ও টিজার প্রকাশ করেছে।

অনুষ্ঠানে যোগ দিয়ে এআর রহমান একাত্তরকে বলেন, ছবিটি দারুণ অনুপ্রেরণার। যখন পৃথিবীতে সংঘর্ষ আর মৃত্যু চলছে, তখন এই ছবি পুরো বিশ্বকে নতুন বার্তা দেয়।  

বাংলাদেশে চলচ্চিত্রে কিংবা সংগীতে কাজ করার ইচ্ছে আছে কি না জানতে চাইলে, এই একাডেমী অ্যাওয়ার্ড জয়ী শিল্পী বলেন, নিউইয়র্কে রিয়া অঞ্জলি নামে এক শিল্পীর সঙ্গে কাজ করেছি। সে বাংলাদেশি। তাছাড়া বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে ‘মুজিব’ টাইটেল গানটিও আমি করেছি। বাংলাদেশের সঙ্গে আমার সবসময় যোগাযোগ আছে।

আলাপে জানাতে চাইলাম, কারার ঐ লৌহ কপাট গানটির সুর বিকৃতির প্রসঙ্গে। বললেন, আমি মনে করি বিষয়টির ইতি ঘটেছে। 

আলাপের শেষে বাংলায় বললেন, বাংলাদেশকে ভালোবাসার কথা।

 

একাত্তর/এসি
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
অবশেষে সব জল্পনা-কল্পনা আর জঞ্জাল মাড়িয়ে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় পা রাখলেন ‘কান-কুইন’ ঐশ্বর্য রাই বচ্চন। গত ১২ মে কান উৎসব শুরু হওয়ার পর থেকেই ল’রিয়েলের ব্র্যান্ডিং পোস্টার থেকে বচ্চনবধূর...
কান ফিল্ম ফেস্টিভ্যালের ঝলমলে আলোয় যখন ভারতের নাম উজ্জ্বল করছেন আলিয়া ভাট, ঠিক তখনই নেটপাড়ার একদল ‘নীতি পুলিশ’ যেন ওত পেতে বসেছিল তাঁকে ট্রল করার জন্য। আলিয়ার রেড কার্পেট লুকের একটি ভিডিও ভাইরাল...
ইন্দো-ইতালিয়ান ছবি ‘পরিক্রমা’ নিয়ে এবার কান চলচ্চিত্র উৎসবের ছবির মার্কেটে যোগ দিয়েছিলেন নন্দিত নির্মাতা গৌতম ঘোষ। ব্যস্ত শিডিউলে একাত্তরের সঙ্গে কথা বলেছেন বাঙালির ‘মনের মানুষ’ গৌতম। 
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর