কানে ইতিহাস গড়লেন ভারতীয় অভিনেত্রী

আপডেট : ২৫ মে ২০২৪, ০৩:১৬ পিএম

এবারের কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়লেন এক ভারতীয় অভিনেত্রী। ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতলেন প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে কলকাতার মেয়ে অনসূয়া সেনগুপ্ত।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের তথ্যমতে, এমন অর্জন আগে কখনো হয়নি, যা এবারের ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে হলো।

‘দ্য শেমলেস’ সিনেমার জন্যে অনসূয়ার এ অর্জন। এই প্রথম কান চলচ্চিত্র উৎসবে কোন ভারতীয় অভিনেত্রী এই বিভাগে পুরস্কৃত হলেন। তবে এই অভিনেত্রীর কর্মজীবনের শুরু অনেক বছর আগে। বাংলা ছবিতেও কাজ করেছেন অনসূয়া।

অঞ্জন দত্তের ‘ম্যাডলি বাঙালি’ ছবিতে তানিয়ার চরিত্রে দেখা যায় তাকে। এ ছাড়াও সৃজিত মুখোপাধ্যায়ের ‘রে’ সিরিজেও দেখা গিয়েছে অনসূয়া সেনগুপ্তকে ।

কান উৎসব থেকে বেশ কিছু ছবি সমাজিকমাধ্যমের শেয়ার দিয়েছেন অনসূয়া। শ্রেষ্ঠ অভিনেত্রী হওয়ার খবরটি শুনেই নাকি তিনি আনন্দে চেয়ারে বসেই নাচতেই শুরু করেন। একজন যৌনকর্মীর কথা উঠে এসেছে বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যান্টিন বোজানোভের ‘দ্য শেমলেস’ সিনেমায় । ছবির গল্পে দিল্লির একটি পতিতাপল্লীতে একজন পুলিশ অফিসারকে হত্যা করে পালায় সে। 

কলকাতায় বাঙালি পরিবারের মেয়ে অনসূয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের স্নাতক। সাংবাদিক হিসাবেও কাজ করেছেন তিনি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি অনসূয়া বলিউডে একজন প্রোডাকশন ডিজাইনার হিসেবে কাজ করছেন।

এনএন/কেএসএইচ
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
অবশেষে সব জল্পনা-কল্পনা আর জঞ্জাল মাড়িয়ে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় পা রাখলেন ‘কান-কুইন’ ঐশ্বর্য রাই বচ্চন। গত ১২ মে কান উৎসব শুরু হওয়ার পর থেকেই ল’রিয়েলের ব্র্যান্ডিং পোস্টার থেকে বচ্চনবধূর...
কান ফিল্ম ফেস্টিভ্যালের ঝলমলে আলোয় যখন ভারতের নাম উজ্জ্বল করছেন আলিয়া ভাট, ঠিক তখনই নেটপাড়ার একদল ‘নীতি পুলিশ’ যেন ওত পেতে বসেছিল তাঁকে ট্রল করার জন্য। আলিয়ার রেড কার্পেট লুকের একটি ভিডিও ভাইরাল...
ইন্দো-ইতালিয়ান ছবি ‘পরিক্রমা’ নিয়ে এবার কান চলচ্চিত্র উৎসবের ছবির মার্কেটে যোগ দিয়েছিলেন নন্দিত নির্মাতা গৌতম ঘোষ। ব্যস্ত শিডিউলে একাত্তরের সঙ্গে কথা বলেছেন বাঙালির ‘মনের মানুষ’ গৌতম। 
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর