টেইলর সুইফটের কনসার্টে ফারিণ

আপডেট : ১২ জুন ২০২৪, ১০:০১ পিএম

বিশ্বজুড়ে খ্যাতি গায়িকা টেইলর সুইফটের। রয়েছে অগণিত ভক্ত। তেমনই অভিনেত্রী, মডেল ও সংগীতশিল্পী তাসনিয়া ফারিণও তার একজন ভক্ত।

লন্ডনে পপ তারকা টেইলরের দেখা পেলেন ফারিণ। আর সেই আনন্দঘন মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি।

রোববার লন্ডনের এডিনবরায় ছিলো টেইলর সুইফটের কনসার্ট। বৈশ্বিক এরাস ট্যুরের অংশ হিসেবে সেখানে পারফর্ম করেছেন এই গায়িকা। 

বর্তমানে ফারিণও আছেন লন্ডনে। এই সুযোগে সামনাসামনি প্রিয় শিল্পীর গান শোনা মিস করেননি তিনি। টেইলর সুইফটকে এতো কাছ থেকে দেখা স্বপ্নের মতো ছিলো ফারিণের। এই আনন্দঘন মুহূর্ত ফারিণ শেয়ার করেন তার ইনস্টাগ্রামে।  

ভক্তদের জন্য শেয়ার করা সেই ভিডিওর ক্যাপশনে ফারিণ লেখেন, ‘এডিনবরায় টেইলর সুইফটের এরাস ট্যুর দেখা দারুণ এক অভিজ্ঞতা। আমার ১৬ বছর বয়সী সত্তা আমার জন্য গর্ব বোধ করছে।’ যেন কৈশোরের স্বপ্ন পূরণ হলো ফারিণের।

সুইফটের কনসার্টের টিকিট পেতে বিশ্বজুড়ে হুড়োহুড়ি পড়ে যায়। ৭, ৮ ও ৯ জুন এডিনবরায় মারিফিল্ড স্টেডিয়ামে প্রায় দুই লাখ শ্রোতা অংশ নেয়। কাঙ্ক্ষিত টিকিট পেতে বেশ বেগ পোহাতে হয়েছে ফারিণকেও। 

এর মধ্যে ফারিণ অভিনীত ‘ফাতিমা’ লন্ডনে ২৫তম রেইনবো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এই উৎসবে সেরা সিনেমার পুরস্কার জিতে নেয় ‘ফাতিমা’। পাশাপাশি অভিনেত্রী হিসেবে ফারিণ পান ‘২৫তম অ্যানিভার্সারি স্পেশাল ম্যানশন’ সম্মাননা।

পরিচালনা করেছেন ধ্রুব হাসান ‘ফাতিমা’ সিনেমায় এক নারীর জীবন-সংগ্রামের গল্প তুলে ধরেছেন। ফারিণসহ এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, পান্থ কানাই, মানস বন্দ্যোপাধ্যায়, আয়শা মনিকা এবং অনেকে।

এনএন/আরবিএস
বিশ্বসংগীতের পপ-কুইন টেইলর সুইফট এবং আমেরিকান ফুটবল (এনএফএল) তারকা ট্র্যাভিস কেলসির সেই বহুল আলোচিত ‘সিক্রেট ওয়েডিং’ নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং বর! দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কেলসি...
২০২৪ সালের আগস্টে অষ্ট্রিয়ার ভিয়েনায় মার্কিন পপ তারকা টেলর সুইফটের কনসার্টে জিহাদি হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছেন ২১ বছর বয়সী এক অস্ট্রিয়ান যুবক। বেরান এ নামে পরিচিত এই অভিযুক্ত আদালতে...
টিকটকে ফিরে আসছে ইউনিভার্সাল মিউজিক গ্রুপের শিল্পীরা। দুই পক্ষ প্রায় তিন মাসের দীর্ঘ বিরোধের পরে একটি নতুন চুক্তি করেছে। টিকটকে যারা ফিলে আসছেন তাদের মধ্যে রয়েছেন, টেইলর সুইফট, ড্রেক, অ্যাডেল,...
এবার ইতিহাস গড়লেন গায়িকা টেলর সুইফট। গত বছর থেকেই নতুন করে আলোচনায় এই সংগীতশিল্পী । এর অন্যতম কারণ তার দ্য ইরাস ট্যুর। গায়িকার বহুল আলোচিত এই কনসার্ট ট্যুর নিয়ে নির্মিত সিনেমা গত অক্টোবরে মুক্তি পায়।
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর