লাইফ সাপোর্টে হাসান আবিদুর রেজা জুয়েল

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১০:৫২ এএম

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। বর্তমানে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

জুয়েলের স্ত্রী জানান, গেল মঙ্গলবার রাতে বাসায় হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় জুয়েলের। অবস্থার অবনতি হলে রাতেই তাকে হাসপাতালে নিয়ে যান তারা। এরপর চিকিৎসকরা জুয়েলকে আইসিইউতে নেন। বর্তমানে তিনি ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন।

সঙ্গীতার কথায়, আপনারা সবাই দোয়া করবেন ও (জুয়েল) যেন লাইফ সাপোর্ট থেকে বেরিয়ে আসতে পারে। তার শারীরিক শান্তির জন্য দোয়া করবেন। ওর প্লাটিলেট কমে গেছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। দোয়া করবেন যেন সুস্থ হয়ে বাসায় ফিরে আসতে পারে।

জানা যায়, দীর্ঘদিন ধরেই ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন জুয়েল। তবে গেল দুই মাস ধরে শরীরের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এক পর্যায়ে তা জটিল হলে জরুরিভিত্তিতে জুয়েলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

এআর
বেনিতো আন্তোনিও মার্টিনেজ ওকাসিও, যিনি বিশ্বজুড়ে ‘ব্যাড বানি’ নামে পরিচিত, একজন পুয়ের্তো রিকান র‍্যাপার, গায়ক এবং রেকর্ড প্রযোজক। ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে তিনি এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন।
দেশের নন্দিত গিটারিস্ট সেলিম হায়দার মারা গেছেন।
অসংখ্য গান লিখেছেন বা সুর করেছেন, তেমনটা বলা যাবে না। তবে যা করেছেন, সেটুকুই যেন সোনা হয়ে ফলেছে। 
এক যুগেরও বেশি সময় ধরে যে ক্যানসারের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন তিনি। অবশেষে রণে খান্ত দিয়ে হেরে গেলেন সংগীতশিল্পী নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল। তার প্রস্থানে শোক নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর