৬৯ বছর বয়সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস চিরঞ্জীবীর

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৫ পিএম

৬৯ বছর বয়সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়লেন ভারতের দক্ষিণী সিনেমার মেগাস্টার চিরঞ্জীবী। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা/নৃত্যশিল্পী বিভাগে সবচেয়ে জনপ্রিয় তারকা হিসেবে এ স্বীকৃতি পেলেন তিনি।

এনডিটিভির খবরে বলা হয়েছে, রোববার আয়োজিত এক অনুষ্ঠানে এ রেকর্ডসের সার্টিফিকেট চিরঞ্জীবীর হাতে তুলে দেয় গিনেস কর্তৃপক্ষ।

সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান।

১৯৭৮ সালের ২২ সেপ্টেম্বর সিনেমায় অভিষেক ঘটে চিরঞ্জীবীর। এরপর ৪৫ বছরের ক্যারিয়ারে ১৫৬টি সিনেমার ৫৩৭টি গানের ২৪ হাজার নাচে পারফর্ম করেছেন তিনি।

গিনেস রেকর্ডের সার্টিফিকেট গ্রহণ করে চিরঞ্জীবী বলেন, এই মুহূর্তটি ভোলার নয়। আমি কখনো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কাছ থেকে স্বীকৃতি চাইনি। কিন্তু আমার নাচের জন্য তারা সম্মানিত করেছে, এটা অবিশ্বাস্য!

একাত্তর/আরএ
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ট্রেলার উন্মোচন করেছে মার্ভেল স্টুডিও। ডিজনির জনপ্রিয় 'D23' ফ্যান কনভেনশনে প্রকাশিত দুই মিনিটের এই ঝলকটিতে...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর